ধৃত তৃণমূল নেতা সব্যসাচী দত্তের দিকে ছোঁড়া হল গোবর, ডিম
কলকাতা, ৯ জুন (হি.স.): তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সব্যসাচী দত্তকে ঘিরে চরম উত্তেজনা ছড়ালো বিধাননগর উত্তর থানা চত্বরে। মঙ্গলবার বিধাননগর উত্তর থানা থেকে বেরোনোর সময়ে ক্ষুব্ধ জনতার রোষের মুখে পড়েন তিনি। তাঁকে লক্ষ্য করে ছোঁড়া হয় ডিম এবং
ধৃত তৃণমূল নেতা সব্যসাচী দত্তের দিকে ছোঁড়া হল গোবর, ডিম


কলকাতা, ৯ জুন (হি.স.): তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সব্যসাচী দত্তকে ঘিরে চরম উত্তেজনা ছড়ালো বিধাননগর উত্তর থানা চত্বরে। মঙ্গলবার বিধাননগর উত্তর থানা থেকে বেরোনোর সময়ে ক্ষুব্ধ জনতার রোষের মুখে পড়েন তিনি। তাঁকে লক্ষ্য করে ছোঁড়া হয় ডিম এবং গোবর। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, ক্ষোভের হাত থেকে বাঁচতে গাড়ির জানলার কাঁচে কাগজ দিয়ে নিজের মুখ আড়াল করতে বাধ্য হন এই দাপুটে নেতা।

মঙ্গলবার তাঁকে যখন থানা থেকে বের করা হচ্ছিল, তখনই বাইরে জড়ো হওয়া একদল মানুষ বিক্ষোভ দেখাতে শুরু করেন। পুলিশি নিরাপত্তা থাকা সত্ত্বেও বিক্ষোভকারীরা তাঁকে লক্ষ্য করে ডিম ও গোবর ছুঁড়তে থাকেন। তৃণমূল বিরোধীদের দাবি, সাধারণ মানুষের পুঞ্জীভূত ক্ষোভেরই বহিঃপ্রকাশ ঘটেছে এই ডিম-গোবর ছোঁড়ার মাধ্যমে। অন্যদিকে, সব্যসাচী অনুগামীদের মতে, সুপরিকল্পিতভাবে তাঁকে হেনস্থা করা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande