মমতার বাড়ির অফিসে গোয়েন্দা তল্লাশি, ‘প্রতিহিংসা’র অভিযোগ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের
কলকাতা, ৯ জুন (হি.স.): প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির অফিসে সিআইডি তল্লাশিকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক তৈরি হলো। তৃণমূল কংগ্রেস এই ঘটনাকে ‘প্রতিহিংসামূলক’ বলে অভিহিত করেছে। মঙ্গলবার বিকালে তল্লা
মমতার বাড়ির অফিসে গোয়েন্দা তল্লাশি, ‘প্রতিহিংসা’র অভিযোগ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের


কলকাতা, ৯ জুন (হি.স.): প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির অফিসে সিআইডি তল্লাশিকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক তৈরি হলো। তৃণমূল কংগ্রেস এই ঘটনাকে ‘প্রতিহিংসামূলক’ বলে অভিহিত করেছে। মঙ্গলবার বিকালে তল্লাশি অভিযান শেষ হওয়ার পরপরই মমতার কালীঘাটের ঠিকানায় পৌঁছন বর্ষীয়ান আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি এই তল্লাশির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিশানা করেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রতিহিংসা চরিতার্থ করছেন। তিনি এক জন স্বৈরাচারী রাজনীতিক। তিনি এও বলেন, পরিষদীয় দলের প্রস্তাবে তৃণমূল বিধায়কদের সই জালিয়াতির যে অভিযোগ এনে সিআইডি এই তল্লাশি চালিয়েছে, তা সম্পূর্ণ ‘ভিত্তিহীন’।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande