সিওয়ানে গ্রেফতার এক মাদক পাচারকারী
সিওয়ান, ৯ জুন ( হি.স.): অবৈধ মাদক পাচারের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিল বিহার পুলিশ। বিহারের সিওয়ান জেলার মুফফশিল থানার পুলিশ ৬২.১৫ গ্রাম মাদক–সহ সোমবার গ্রেফতার করা হয় এক মাদক পাচারকারীকে । মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম ওম প্রকাশ গিরি। স
সিওয়ানে গ্রেফতার এক মাদক পাচারকারী


সিওয়ান, ৯ জুন ( হি.স.): অবৈধ মাদক পাচারের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিল বিহার পুলিশ। বিহারের সিওয়ান জেলার মুফফশিল থানার পুলিশ ৬২.১৫ গ্রাম মাদক–সহ সোমবার গ্রেফতার করা হয় এক মাদক পাচারকারীকে । মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম ওম প্রকাশ গিরি। সে মুফফশিল থানার অন্তর্গত লখরাওঁ গ্রামের বাসিন্দা।

এদিন পুলিশ আধিকারিক জানিয়েছেন, সোমবার পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে ওম প্রকাশ গিরি নিজের বাড়ি থেকে অবৈধভাবে মাদক কেনা-বেচার ব্যবসা চালাচ্ছে। সেই তথ্যের ভিত্তিতে পুলিশ ওই গ্রামে পৌঁছে তল্লাশি অভিযান শুরু করে । পুলিশের গাড়ি দেখেই এক সন্দেহভাজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে ঘিরে ফেলে এবং ঘটনাস্থল থেকে গ্রেফতার হয় ওমপ্রকাশকে। ধৃতের বাড়িতে তল্লাশি অভিযানে উদ্ধার হয় ৬২.১৫ গ্রাম মাদক ও অন্যান্য সামগ্রী । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande