বারাণসীতে বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত বাবা ও মেয়ে, আহত এক
বারাণসী, ৯ জুন ( হি.স.): উত্তর প্রদেশের বারাণসীতে ঘটল এক পথ দুর্ঘটনা। দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে, ফুলপুর থানার অন্তর্গত এলাকায়। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাবা ও মেয়ে, , গুরুতর আহত আরও এক । এদিন পুলিশ সূত্রে জানা গেছে, নিহতদের নাম, পৃথ্বীনাথ
কাঙ্কেরের আত্মহত্যা ও দুর্ঘটনা সহ পাঁচটি ঘটনায় মৃত্যু পাঁচজনের


বারাণসী, ৯ জুন ( হি.স.): উত্তর প্রদেশের বারাণসীতে ঘটল এক পথ দুর্ঘটনা। দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে, ফুলপুর থানার অন্তর্গত এলাকায়। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাবা ও মেয়ে, , গুরুতর আহত আরও এক । এদিন পুলিশ সূত্রে জানা গেছে, নিহতদের নাম, পৃথ্বীনাথ সোনকর (৬৪) এবং আঁচল সোনকর (২০)। তাঁরা রামনাগর থানার অন্তর্গত কোদোপুর গ্রামের বাসিন্দা। আহতের নাম দিনেশ সোনকর। দুর্ঘটনার পর থেকে পলাতক গাড়ির চালক।

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, মঙ্গলবার সকালে উত্তর প্রদেশ পুলিশ নিয়োগের পরীক্ষার জন্য পৃথ্বীনাথ তাঁর মেয়ে আঁচলকে নিয়ে জৌনপুরের দিকে যাচ্ছিলেন। বাইক চালাচ্ছিলেন দিনেশ নামের আরও একজন। বারাণসী-জৌনপুর বাইপাস রোডের বেলওয়া নাগাপুর এলাকায় পৌঁছাতেই পিছন দিক থেকে ধেয়ে আসা একটি বেপরোয়া গতির গাড়ি তাঁদের দুটি বাইকে সজোরে ধাক্কা মারে। গাড়িটি তাঁদের পিষে দিয়ে ঘটনাস্থল থেকে দ্রুত চম্পট দেয়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় পৃথ্বীনাথ ও তাঁর মেয়ে আঁচলের।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। গুরুতর আহত বাইক চালক দিনেশ সোনকরকে উদ্ধার করে প্রথমে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলেও সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে অন্যত্র স্থানান্তরিত করা হয় । পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande