গাজিয়াবাদে টায়ার তৈরির কারখানায় আগুন, দমকলের চেষ্টায় এল আয়ত্তে
গাজিয়াবাদ, ৯ জুন (হি.স.): উত্তর প্রদেশের গাজিয়াবাদে ভয়াবহ আগুন একটি একটি টায়ার তৈরির কারখানায়। মঙ্গলবার সকালে সাহিবাবাদের রাজেন্দ্র নগরে ‘ইন্ডেক টায়ার’-এর একটি রাবার প্রক্রিয়াজাতকরণ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এক ঘণ্টা চেষ্টার পর দমকলের চারটি
গাজিয়াবাদে টায়ার তৈরির কারখানায় আগুন, দমকলের চেষ্টায় এল আয়ত্তে


গাজিয়াবাদ, ৯ জুন (হি.স.): উত্তর প্রদেশের গাজিয়াবাদে ভয়াবহ আগুন একটি একটি টায়ার তৈরির কারখানায়। মঙ্গলবার সকালে সাহিবাবাদের রাজেন্দ্র নগরে ‘ইন্ডেক টায়ার’-এর একটি রাবার প্রক্রিয়াজাতকরণ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এক ঘণ্টা চেষ্টার পর দমকলের চারটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

সিএফও রাহুল পাল বলেছেন, মঙ্গলবার সকাল সাড়ে সাতটা নাগাদ সাহিবাবাদ ফায়ার স্টেশন একটি কারখানায় অগ্নিকাণ্ডের খবর পায়। অবিলম্বে ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন পাঠানো হয়। কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। আগুন নেভানো হয়েছে। তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয় দমকলের দু'টি ইঞ্জিন। আগুন ভয়াবহ রূপ নিলেও দমকল কর্মীরা নিভিয়ে ফেলেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande