রাজৌরির জঙ্গলে দাবানল, গভীর অরণ্যে আগুন-আতঙ্ক
রাজৌরি, ৯ জুন (হি.স.): আগুন-আতঙ্ক জম্মু ও কাশ্মীরের রাজৌরির জঙ্গলে। রাজৌরি বন বিভাগের একাধিক স্থানে—যার মধ্যে খাদিয়ান, আন্দ্রোলা, চাকলি, মিয়াহাদি এবং বাথুনি ব্লকের বনাঞ্চল অন্তর্ভুক্ত—ব্যাপক দাবানল ছড়িয়ে পড়েছে। আগুন নেভানোর কাজ চলছে জোরকদমে। বন ব
রাজৌরির জঙ্গলে দাবানল, গভীর অরণ্যে আগুন-আতঙ্ক


রাজৌরি, ৯ জুন (হি.স.): আগুন-আতঙ্ক জম্মু ও কাশ্মীরের রাজৌরির জঙ্গলে। রাজৌরি বন বিভাগের একাধিক স্থানে—যার মধ্যে খাদিয়ান, আন্দ্রোলা, চাকলি, মিয়াহাদি এবং বাথুনি ব্লকের বনাঞ্চল অন্তর্ভুক্ত—ব্যাপক দাবানল ছড়িয়ে পড়েছে। আগুন নেভানোর কাজ চলছে জোরকদমে। বন বিভাগের আধিকারিক, বন সুরক্ষা বাহিনীর (এফপিএফ) সদস্য এবং স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনতে ও তা আরও ছড়িয়ে পড়া রোধ করতে সক্রিয়ভাবে কাজ করছেন।

মঙ্গলবার সকালে বন বিভাগের কর্তা রাজেশ কুমার বলেন, পুরো কর্মীবাহিনীকে কাজে লাগানো হয়েছে। চাকলি, খাদারিয়ান ও আন্দ্রোলা এলাকায় আগুন লেগেছে। জায়গাটি এতটাই দুর্গম যে সেখানে অগ্নিনির্বাপক গাড়ি পৌঁছানো সম্ভব নয়। আশা করা হচ্ছে, সন্ধ্যার মধ্যেই আগুন নিভিয়ে ফেলা সম্ভব হবে। স্থানীয় এক বাসিন্দা বলেন, গতকাল আগুন নেভাতে আমরা রাত পর্যন্ত কাজ করেছি। আমি রাত ১২টার দিকে বাড়ি ফিরি। দমকল বাহিনীর সঙ্গে আমরাও আগুন নেভানোর চেষ্টা করছি। কিন্তু আগুনের তীব্রতা অনেক বেশি; এটি নিয়ন্ত্রণে আনা খুবই কঠিন।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande