বাঁকুড়ায় প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়ির গুদাম থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী
বাঁকুড়া, ৯ জুন (হি.স.): বাঁকুড়ার রাইপুর কেন্দ্রের প্রাক্তন তৃণমূল বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মুর গুদাম থেকে বিপুল পরিমাণ সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল এলাকায়। মঙ্গলবার সকালে রাইপুর ব্লকের দুন্দার অঞ্চলের ইন্দ্রঝোর গ্রামে
বাঁকুড়ায় প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়ির গুদাম থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী


বাঁকুড়া, ৯ জুন (হি.স.): বাঁকুড়ার রাইপুর কেন্দ্রের প্রাক্তন তৃণমূল বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মুর গুদাম থেকে বিপুল পরিমাণ সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল এলাকায়। মঙ্গলবার সকালে রাইপুর ব্লকের দুন্দার অঞ্চলের ইন্দ্রঝোর গ্রামে প্রাক্তন বিধায়কের বাড়ি ও গুদাম চত্বরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রাইপুর থানার পুলিশ, ব্লক প্রশাসনের আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। গুদামের তালা ভেঙে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ ত্রাণের ত্রিপল, কম্বল, শাড়ি ও জামাকাপড়। গ্রামবাসীদের অভিযোগ, বারবার আবেদন করা সত্ত্বেও প্রয়োজনের সময় তাঁরা কোনও সরকারি ত্রাণ পাননি।

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন প্রাক্তন বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু। তাঁর দাবি, বিধায়ক থাকাকালীন সময়ে বিভিন্ন ত্রাণসামগ্রী তিনি পান। সেগুলোই মজুত ছিল। বিষয়টি তিনি আগেই জেলা প্রশাসনকে জানিয়েছিলেন এবং ওই সামগ্রীগুলি নিয়ে যাওয়ার জন্য প্রশাসনের কাছে অনুরোধও করেছিলেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande