সুরক্ষিত মাতৃত্ব অভিযানে বীরপুর মহকুমা হাসপাতালে ৮৭ জন অন্তঃসত্ত্বার স্বাস্থ্য পরীক্ষা
সুপৌল, ৯ জুন (হি.স.) : অন্তঃসত্ত্বা মা ও গর্ভস্থ শিশুর সুস্থতা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের আওতায় মঙ্গলবার বিহারের সুপৌল জেলার বীরপুর মহকুমা হাসপাতালে বিশেষ স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। শিবিরে মোট ৮৭ জন অন্তঃসত্ত্
সুরক্ষিত মাতৃত্ব অভিযানে বীরপুর মহকুমা হাসপাতালে ৮৭ জন অন্তঃসত্ত্বার স্বাস্থ্য পরীক্ষা


সুপৌল, ৯ জুন (হি.স.) : অন্তঃসত্ত্বা মা ও গর্ভস্থ শিশুর সুস্থতা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের আওতায় মঙ্গলবার বিহারের সুপৌল জেলার বীরপুর মহকুমা হাসপাতালে বিশেষ স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। শিবিরে মোট ৮৭ জন অন্তঃসত্ত্বা মহিলার স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ ও ওষুধ প্রদান করা হয়েছে।

এদিন হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অন্তঃসত্ত্বাদের সুবিধার কথা মাথায় রেখে পৃথক পৃথক পরীক্ষা কাউন্টার খোলা হয়েছিল। প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী ও এএনএমরা স্বাস্থ্য কার্ড যাচাইয়ের পাশাপাশি প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা সম্পন্ন করেন। সকাল থেকেই হাসপাতালে অন্তঃসত্ত্বাদের ভিড় লক্ষ্য করা যায়।

মহকুমা হাসপাতালের উপ-অধীক্ষক ডা. সুশীল কুমার জানান, কেন্দ্র ও রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী প্রতি মাসের ৯ তারিখ প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের অধীনে এই বিশেষ স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। এর মূল লক্ষ্য গর্ভাবস্থার ঝুঁকি চিহ্নিত করা এবং মা ও শিশুর নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।

শিবিরে রক্তচাপ, রক্তে শর্করার মাত্রা, হিমোগ্লোবিন, এইচআইভি, হেপাটাইটিস, মূত্র পরীক্ষা এবং রক্তের গ্রুপ নির্ণয়সহ গর্ভাবস্থা-সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ পরীক্ষা বিনামূল্যে করা হয়। পরীক্ষার পর প্রয়োজন অনুযায়ী ওষুধও বিতরণ করা হয়েছে।

চিকিৎসকেরা অন্তঃসত্ত্বাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, পুষ্টিকর ও সুষম খাদ্য গ্রহণ, আয়রন ও ক্যালসিয়াম ট্যাবলেট সেবন এবং শারীরিক কোনও অসুবিধা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরামর্শ দেন। তাঁদের মতে, সময়মতো স্বাস্থ্য পরীক্ষা গর্ভাবস্থার সম্ভাব্য জটিলতা আগেভাগে শনাক্ত করতে সহায়ক হয় এবং নিরাপদ প্রসব নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিবিরে অংশগ্রহণকারী মহিলাদের জন্য জলখাবার ও বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থাও করা হয়েছিল।

এদিনের কর্মসূচিতে ডা. শৈলেন্দ্র দীপক, ডা. এস. রহমান, এএনএম, ল্যাবরেটরি প্রযুক্তিবিদ এবং স্বাস্থ্য দফতরের অন্যান্য কর্মীরা উপস্থিত ছিলেন। স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, মাতৃ ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় এই কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই অন্তঃসত্ত্বা মহিলাদের নিয়মিতভাবে এই পরিষেবার সুবিধা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande