মঙ্গলবার কেরলমের একাধিক এলাকায় অতি ভারী বৃষ্টির সতর্কতা
তিরুঅনন্তপুরম, ৯ জুন (হি.স.): ভারতের মূল ভূখণ্ডে প্রবেশ করেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। এর প্রভাবে মঙ্গলবার থেকেই কেরলমের বেশ কিছু এলাকায় অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। মঙ্গলবার হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী ৭ দিন কেরলমে
বৃষ্টি


তিরুঅনন্তপুরম, ৯ জুন (হি.স.): ভারতের মূল ভূখণ্ডে প্রবেশ করেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। এর প্রভাবে মঙ্গলবার থেকেই কেরলমের বেশ কিছু এলাকায় অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। মঙ্গলবার হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী ৭ দিন কেরলমের আবহাওয়া অত্যন্ত দুর্যোগপূর্ণ থাকতে পারে। এই সময়ের মধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই গত ৮ জুন কেরলমের চালাকুড়ি শহরে সর্বাধিক ৮৮.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। নিচু এলাকাগুলি জলমগ্ন হওয়ার আশঙ্কায় প্রশাসন সতর্ক।

কেরলমে বর্ষা প্রবেশের পাশাপাশি মৌসুমি বায়ু দেশের অন্যান্য প্রান্তেও দ্রুত অগ্রসর হচ্ছে। মঙ্গলবার আবহাওয়া দফতর জানিয়েছে, ইতিমধ্যেই মৌসুমি বায়ু আরব সাগরের পশ্চিম-মধ্যাংশ ও পূর্ব-মধ্যাংশ এবং দক্ষিণ ভারতের কর্নাটক, অন্ধ্রপ্রদেশ ও তেলঙ্গানার বিস্তীর্ণ এলাকায় বিস্তার লাভ করছে। মহারাষ্ট্রর একাধিক অংশেও মৌসুমি বায়ু সক্রিয় হতে শুরু করেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande