প্রবীণ কংগ্রেস নেতা সূরজ হেগড়ের প্রয়াণে শোক, শেষ শ্রদ্ধা জানালেন রাহুল গান্ধী
বেঙ্গালুরু, ৯ জুন (হি. স.): প্রবীণ কংগ্রেস নেতা তথা অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির (এআইসিসি) প্রাক্তন সম্পাদক সূরজ হেগড়ের মৃত্যুতে শোকের ছায়া কংগ্রেস শিবিরে। মঙ্গলবার বেঙ্গালুরুর ডলার্স কলোনিতে তাঁর বাসভবনে গিয়ে শেষ শ্রদ্ধা জানান লোকসভার বিরোধী দলনেতা
প্রবীণ কংগ্রেস নেতা সূরজ হেগড়ের প্রয়াণে শোক, শেষ শ্রদ্ধা জানালেন রাহুল গান্ধী


বেঙ্গালুরু, ৯ জুন (হি. স.): প্রবীণ কংগ্রেস নেতা তথা অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির (এআইসিসি) প্রাক্তন সম্পাদক সূরজ হেগড়ের মৃত্যুতে শোকের ছায়া কংগ্রেস শিবিরে। মঙ্গলবার বেঙ্গালুরুর ডলার্স কলোনিতে তাঁর বাসভবনে গিয়ে শেষ শ্রদ্ধা জানান লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।

সূরজ হেগড়ের মরদেহে পুষ্পার্ঘ্য অর্পণের পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন রাহুল গান্ধী । তাঁদের প্রতি সমবেদনা জানিয়ে এই কঠিন সময়ে ধৈর্য ও সাহস রাখার বার্তাও দেন তিনি।

এদিন সূরজ হেগড়ের বাসভবনে উপস্থিত ছিলেন মন্ত্রী সিদ্দারামাইয়া, ডি কে শিবকুমার, কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালা, কে সি বেণুগোপাল-সহ দলের একাধিক শীর্ষ নেতা। সকলেই প্রয়াত নেতার রাজনৈতিক ও সাংগঠনিক অবদানের কথা স্মরণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

কংগ্রেসের অন্দরে সূরজ হেগড়ে ছিলেন পরিচিত ও প্রভাবশালী সংগঠক। তিনি অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সম্পাদক, কর্নাটক প্রদেশ কংগ্রেসের সহ-সভাপতি এবং তামিলনাড়ু ও পুদুচেরি কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত নেতা হিসেবেও কাজ করেছেন। বর্তমানে তিনি কর্নাটক সরকারের গ্যারান্টি প্রকল্প বাস্তবায়ন কমিটির সহ-সভাপতির দায়িত্বে ছিলেন।

প্রয়াত নেতা ছিলেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবরাজ অরসের নাতি। সমাজের পিছিয়ে থাকা মানুষের অধিকার ও উন্নয়নের প্রশ্নে তিনি ছিলেন।

গত ৭ জুন আচমকা হৃদরোগে আক্রান্ত হন সূরজ হেগড়ে। দ্রুত হাসপাতালে ভর্তি করা হলেও শেষরক্ষা হয়নি। তাঁর মৃত্যুতে কংগ্রেস কর্মী-সমর্থকদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে। কংগ্রেস নেতৃত্বের বক্তব্য, সূরজ হেগড়ের মৃত্যু শুধু দলের নয়, জনজীবনেরও এক বড় ক্ষতি। সমাজমুখী রাজনীতি, সাংগঠনিক দক্ষতা এবং সাধারণ মানুষের প্রতি তাঁর দায়বদ্ধতা দীর্ঘদিন স্মরণে থাকবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande