
পাটনা, ৯ জুন (হি.স.): কোচিং সেন্টারের বাইরে গুলি চলার ঘটনায় গ্রেফতারি থেকে স্বস্তি পেলেন খান স্যার। মঙ্গলবার পাটনা জেলা আদালত নির্দেশ দিয়েছে, খান স্যারকে আপাতত গ্রেফতার করা যাবে না। গ্রেফতারি রুখতে আদালতের দ্বারস্থ হয়েছিলেন খান স্যার। তার পরই তাঁর অন্তর্বর্তী রক্ষাকবচের আবেদন মঞ্জুর করেছে আদালত।
প্রসঙ্গত, গত ২ জুন খান স্যারের কোচিং সেন্টারের বাইরে গুলি চালানোর অভিযোগ ওঠে। সেই ঘটনাকে ঘিরে হুলস্থুল পড়ে যায়। হামলার পরদিন খান স্যারের কোচিং সেন্টারের দুই রক্ষীকে গ্রেফতার করে পুলিশ। তাঁদের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ উঠেছে। আগ্নেয়াস্ত্রগুলি বাজেয়াপ্ত করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। সেগুলি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ