কেন্দ্রের সমালোচনা খাড়গের, কুমিরের কান্না বলে কটাক্ষ
নয়াদিল্লি, ৯ জুন (হি.স.): কেন্দ্রীয় সরকারের কঠোর সমালোচনা করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। মোদী সরকার ‘ক্ষমতায় নেশাগ্রস্ত’— এই ভাবেই সরাসরি কেন্দ্রের কঠোর সমালোচনা করলেন কংগ্রেস সভাপতি। তিনি মঙ্গলবার প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোল
মল্লিকার্জুন খাড়গে


নয়াদিল্লি, ৯ জুন (হি.স.): কেন্দ্রীয় সরকারের কঠোর সমালোচনা করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। মোদী সরকার ‘ক্ষমতায় নেশাগ্রস্ত’— এই ভাবেই সরাসরি কেন্দ্রের কঠোর সমালোচনা করলেন কংগ্রেস সভাপতি। তিনি মঙ্গলবার প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন। উজ্জ্বলা যোজনার আওতায় এলপিজি গ্যাস সিলিন্ডারের ভর্তুকিযুক্ত রিফিলের সংখ্যা কমানোর বিষয়ে কংগ্রেস নেতৃত্ব এ দিন কেন্দ্রের বিজেপি সরকারের সমালোচনা করে।

প্রবীণ কংগ্রেস নেতার অভিযোগ, তারা ক্ষমতায় নেশাগ্রস্ত হয়ে মহিলাদের দুর্দশায় শুধুমাত্র কুমিরের কান্না কেঁদেছে। খাড়গে এদিন এক্স মাধ্যমে জানান, প্রথমে মনরেগা-র অধীনে গরিব মানুষের কাজের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, আর এখন তাদের অন্ন-সংস্থানও কেড়ে নেওয়া হচ্ছে! খাড়গে আরও জানান, মোদীজি দাবি করেছিলেন যে 'উজ্জ্বলা' প্রকল্পের মাধ্যমে নারীদের কাঠের রান্নার ধোঁয়া থেকে মুক্তি দেওয়া হবে। প্রতিশ্রুতি ছিল বছরে ১২টি ভর্তুকিযুক্ত সিলিন্ডার দেওয়ার। গত বছর সেই সংখ্যা ১২ থেকে কমিয়ে ৯-এ নামিয়ে আনা হয়েছে। এছাড়াও আরও একাধিক অভিযোগ এনেছেন খাড়গে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande