তরুণী সুস্মিতা মণ্ডল খুনের মূল অভিযুক্ত বিপুল মল্লিককে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তপ্ত ক্ষেত্রী থানা চত্বর
গুয়াহাটি, ৯ জুন (হি.স.) : তরুণী সুস্মিতা মণ্ডল হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত বিপুল মল্লিককে ফাঁসি অথবা এনকাউন্টারের মতো দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবিতে ঔজারী এলাকার বাসিন্দারা ডিমরিয়ার ক্ষেত্রী থানা চত্বর উত্তাল করে তুলেছেন। গত বৃহস্পতিবার ডিমরিয়
সুস্মিতা মণ্ডল খুনের মূল অভিযুক্তকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তাল ক্ষেত্রী থানা চত্বর


বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলছেন বিধায়ক তপন দাস এবং এডিসিপি অনুরাগ শৰ্মা


দুই বিক্ষোভকারীকে আটক পুলিশের


গুয়াহাটি, ৯ জুন (হি.স.) : তরুণী সুস্মিতা মণ্ডল হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত বিপুল মল্লিককে ফাঁসি অথবা এনকাউন্টারের মতো দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবিতে ঔজারী এলাকার বাসিন্দারা ডিমরিয়ার ক্ষেত্রী থানা চত্বর উত্তাল করে তুলেছেন।

গত বৃহস্পতিবার ডিমরিয়া গ্রামের একটি মাঠ থেকে সুস্মিতা মণ্ডলের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করা হয়েছিল। ঘটনাকে কেন্দ্র করে সমগ্র এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরে ক্ষেত্রী পুলিশ শুক্রবার হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত বিপুল মল্লিককে গ্রেফতার করে।

এদিকে, পুলিশের সামনে অভিযুক্তের অনুশোচনাহীন স্বীকারোক্তি ক্ষোভের আগুন আরও বাড়িয়ে দেয়। পুলিশ যখন হাতকড়া পরিয়ে তাকে গাড়িতে তুলছিল, তখন উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে উর্ধ্ববাহু দুই আঙুলে ভিক্টরি চিহ্ন প্রদর্শন করে বলে, ড্যাগার দিয়ে সুস্মিতাকে খুন করেছে সে।

এরই পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার শতাধিক স্থানীয় বাসিন্দা ক্ষেত্রী থানার সামনে জড়ো হয়ে তীব্র প্রতিবাদী বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভকারীদের অভিযোগ, সুস্মিতাকে খুনের সঙ্গে কেবল বিপুল মল্লিক নয়, তার পরিবারের আরেক সদস্যও জড়িত।

প্রতিবাদকারীরা অভিযুক্তের কঠোরতম শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়ে মুহুর্মুহু স্লোগানে থানা চত্বর মুখরিত করে তুলেন। তাঁরা দাবি তুলেন, সুস্মিতা মণ্ডল হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত বিপুল মল্লিককে ফাঁসি অথবা এনকাউন্টারের মতো দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এদিকে বিক্ষোভ প্রদর্শনের নামে পুলিশের সঙ্গে হাতাহাতিতে লিপ্ত হওয়ায় এবং উগ্র অবস্থান নেওয়ার অভিযোগে কয়েকজনকে পুলিশ আটক করেছে।

থানার সামনে উত্তাল বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ডিমরিয়ার বিধায়ক ড. তপন দাস এবং অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার অনুরাগ শৰ্মা। দাবি মেনে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে বিক্ষোভকারীদের তাঁরা আশ্বাস দেন। আশ্বাস পেয়ে ক্ষান্ত হন বিক্ষোভকারীরা।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande