বকেয়া মহার্ঘ ভাতা দ্রুত মেটানোর দাবিতে মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিবকে চিঠি সংগ্রামী যৌথ মঞ্চের
কলকাতা, ৯ জুন (হি. স.):-সরকারি ও সরকার-পোষিত ক্ষেত্রের কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) অবিলম্বে পরিশোধের দাবিতে মঙ্গলবার মুখ্যমন্ত্রী এবং মুখ্যসচিবের কাছে চিঠি পাঠাল সংগ্রামী যৌথ মঞ্চ। সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সুপ্রিম কোর্টের রায় অন
বকেয়া মহার্ঘ ভাতা দ্রুত মেটানোর দাবিতে মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিবকে চিঠি সংগ্রামী যৌথ মঞ্চের


কলকাতা, ৯ জুন (হি. স.):-সরকারি ও সরকার-পোষিত ক্ষেত্রের কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) অবিলম্বে পরিশোধের দাবিতে মঙ্গলবার মুখ্যমন্ত্রী এবং মুখ্যসচিবের কাছে চিঠি পাঠাল সংগ্রামী যৌথ মঞ্চ। সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী যে বকেয়া ডিএ কর্মচারী ও পেনশনভোগীদের প্রাপ্য, তা এখনও সম্পূর্ণভাবে মেটানো হয়নি।সংগঠনের অভিযোগ, কলকাতা পুর এলাকার বাসিন্দা বহু রাজ্য সরকারি অবসরপ্রাপ্ত কর্মচারী ও পেনশনভোগীর বকেয়া মহার্ঘ ভাতা এখনও বাকি রয়েছে। গত ১ জুন অনুষ্ঠিত বৈঠকে কর্মচারী সংগঠনগুলির প্রতিনিধিরা বিষয়টি মুখ্যমন্ত্রীর নজরে আনেন। অভিযোগ, সেই বৈঠকেই মুখ্যমন্ত্রী মুখ্যসচিব ও অর্থসচিবকে এক সপ্তাহের মধ্যে সমস্যার সমাধানের নির্দেশ দিলেও এখনও পর্যন্ত কোনও কার্যকর পদক্ষেপ দেখা যায়নি।সংগ্রামী যৌথ মঞ্চ আরও দাবি করেছে, পূর্ত ও সেচ দপ্তরের ওয়ার্কচার্জ কর্মী এবং এনভিএফ কর্মীরা নিয়মিত মহার্ঘ ভাতা পেলেও সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী তাঁদের বকেয়া ডিএ এখনও পরিশোধ করা হয়নি। অথচ তাঁরা রাজ্য সরকারি কর্মচারী হিসেবেই কাজ করে চলেছেন। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট সমস্ত কর্মচারী ও পেনশনভোগীর বকেয়া মহার্ঘ ভাতা দ্রুত মিটিয়ে দেওয়ার জন্য রাজ্য সরকারের কাছে জোরালো দাবি জানিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande