”কোনও কাজ করতে দেয়নি”, তৃণমূলকে 'ভিলেন' বানিয়ে মুখ্যমন্ত্রীকে নালিশ জুনের
পূর্ব মেদিনীপুর, ৯ জুন (হি. স. ) : চব্বিশ ঘণ্টার ব্যবধানে তৃণমূল কংগ্রেসের অন্দরের ফাটল এবং ক্ষোভের আগুন সরাসরি আছড়ে পড়ল রাজ্যের নতুন প্রশাসনিক প্রধানের দরবারে। মঙ্গলবার কোলাঘাটে সংলগ্ন তিন জেলা - পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের সামগ্রিক উন
”কোনও কাজ করতে দেয়নি”, তৃণমূলকে 'ভিলেন' বানিয়ে মুখ্যমন্ত্রীকে নালিশ জুনের


পূর্ব মেদিনীপুর, ৯ জুন (হি. স. ) : চব্বিশ ঘণ্টার ব্যবধানে তৃণমূল কংগ্রেসের অন্দরের ফাটল এবং ক্ষোভের আগুন সরাসরি আছড়ে পড়ল রাজ্যের নতুন প্রশাসনিক প্রধানের দরবারে। মঙ্গলবার কোলাঘাটে সংলগ্ন তিন জেলা - পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের সামগ্রিক উন্নয়ন নিয়ে এক প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

এই প্রশাসনিক মঞ্চকেই কার্যত রাজনৈতিক বিস্ফোরণের ক্ষেত্র হিসেবে বেছে নিয়েছিলেন মেদিনীপুরের তৃণমূল সাংসদ তথা তারকা নেত্রী জুন মালিয়া। মুখ্যমন্ত্রীর সামনেই দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে অভিযোগের সুরে তিনি জানান, বিগত ২ বছর ধরে সাংসদ পদে থাকা সত্ত্বেও দলগত রাজনীতির মারপ্যাঁচে তাঁকে নাকি সংসদীয় এলাকায় কোনও কাজই করতে দেওয়া হয়নি!

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande