ত্রিপল চুরির অভিযোগ তুলে প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের বাড়িতে চড়াও স্থানীয়রা
নদিয়া, ৯ জুন (হি.স.): ত্রিপল চুরির অভিযোগকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল নদিয়ার কৃষ্ণনগর। মঙ্গলবার রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল নেতা উজ্জ্বল বিশ্বাসের বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর ও হেনস্থার অভিযোগ উঠল স্থানীয়দের বিরুদ্ধে। উত্তেজনা চরম রূপ
ত্রিপল চুরির অভিযোগ তুলে প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের বাড়িতে চড়াও স্থানীয়রা


নদিয়া, ৯ জুন (হি.স.): ত্রিপল চুরির অভিযোগকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল নদিয়ার কৃষ্ণনগর। মঙ্গলবার রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল নেতা উজ্জ্বল বিশ্বাসের বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর ও হেনস্থার অভিযোগ উঠল স্থানীয়দের বিরুদ্ধে। উত্তেজনা চরম রূপ নেওয়ায় শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রাক্তন মন্ত্রীকে থানায় নিয়ে যায় কোতোয়ালি থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছু সরকারি ত্রিপল চুরির অভিযোগ তুলে উজ্জ্বল বিশ্বাসের বাড়ির সামনে এদিন বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, প্রাক্তন মন্ত্রীর গায়ে মুখে ডিম ছোঁড়া হয়। উজ্জ্বলকে গ্রেফতারের দাবিতে জনতা অনড় থাকায় কোতোয়ালি থানার পুলিশ তাঁকে থানায় তুলে নিয়ে গিয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande