বিরসা মুন্ডার প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি মমতা বন্দ্যোপাধ্যায়ের
কলকাতা, ৯ জুন (হি. স.) : বিরসা মুন্ডার প্রয়াণ দিবসে আন্তরিক শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমাজ মাধ্যম ফেসবুক পেজে মঙ্গলবার তিনি লিখেছেন, - জয় জোহার। ভগবান বিরসা মুন্ডার প্রয়াণ দিবসে আন্তরিক শ্রদ্ধাঞ্জলি। সেইসঙ্
প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের


কলকাতা, ৯ জুন (হি. স.) : বিরসা মুন্ডার প্রয়াণ দিবসে আন্তরিক শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমাজ মাধ্যম ফেসবুক পেজে মঙ্গলবার তিনি লিখেছেন, - জয় জোহার। ভগবান বিরসা মুন্ডার প্রয়াণ দিবসে আন্তরিক শ্রদ্ধাঞ্জলি। সেইসঙ্গে তিনি আরও লিখেছেন, তাঁর অকুতোভয় স্বদেশপ্রেম, অন্যায় - অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মানসিকতা আমাদের প্রেরণা। উল্লেখ্য, ১৮৭৫ সালের ১৫ নভেম্বর তৎকালীন বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমানে ঝাড়খণ্ডের খুন্তি জেলা) উলিহাতু গ্রামে বিরসা মুন্ডা জন্মগ্রহণ করেন। আদিবাসী সমাজে তিনি 'ধরতি আবা' ও 'বিরসা ভগবান' নামে পরিচিত। বিরসা মুন্ডার ১৯০০ সালের ৯ জুন রাঁচির কারাগারে মৃত্যু হয়।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande