নাহানে গ্যাসের গুদামের কাছে ভয়াবহ আগুন, দমকলের তৎপরতায় এড়ালো বড় বিপত্তি
নাহান, ৯ জুন ( হি.স.): হিমাচল প্রদেশের সিরমুর জেলার নাহানের বাল্মীকি বস্তি সংলগ্ন গ্যাস গুদাম সংলগ্ন চত্বরে লাগল ভয়াবহ আগুন। মঙ্গলবার সকালে একটি গ্যাস গুদামের ঠিক পেছনের ঘন ঝোপে আচমকা অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এক পুলিশ আধিকার
নাহানে গ্যাস গোডাউনের কাছে ভয়াবহ আগুন, দমকলের তৎপরতায় এড়ালো বড় বিপত্তি


নাহান, ৯ জুন ( হি.স.): হিমাচল প্রদেশের সিরমুর জেলার নাহানের বাল্মীকি বস্তি সংলগ্ন গ্যাস গুদাম সংলগ্ন চত্বরে লাগল ভয়াবহ আগুন। মঙ্গলবার সকালে একটি গ্যাস গুদামের ঠিক পেছনের ঘন ঝোপে আচমকা অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, এদিন সকালে স্থানীয় এক বাসিন্দার ফোন পেয়ে পুলিশ ও দমকল বাহিনী দ্রুত বাল্মীকি বস্তির গ্যাস গুদামে পৌঁছায়। দমকলবাহিনীর তৎপরতায় টানা ঘণ্টাখানেকের প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। দমকল বিভাগের এক আধিকারিক এদিন জানিয়েছেন, অগ্নিকাণ্ডে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। দমকলবাহিনীর তৎপরতায় রক্ষা পেয়েছে গ্যাস গুদামের প্রায় ৩০ লক্ষ টাকার সম্পত্তি। তবে আগুন লাগার সঠিক কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande