চিতোরগড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেলারের পিছনে ধাক্কা বাইকের, মৃত্যু এক বাইক আরোহীর
চিতোরগড়, ৯ জুন ( হি.স.): রাজস্থানের চিতোরগড়ে ঘটল এক পথ দুর্ঘটনা। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে, ভাদসোড়া থানার অন্তর্গত এলাকার এক স্থানীয় মন্দিরের সামনে ৪৮ নম্বর জাতীয় সড়কে। একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ট্রেল
চিতোরগড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেলারের পিছনে ধাক্কা বাইকের, মৃত্যু এক বাইক আরোহীর


চিতোরগড়, ৯ জুন ( হি.স.): রাজস্থানের চিতোরগড়ে ঘটল এক পথ দুর্ঘটনা। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে, ভাদসোড়া থানার অন্তর্গত এলাকার এক স্থানীয় মন্দিরের সামনে ৪৮ নম্বর জাতীয় সড়কে। একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ট্রেলারের পিছনে। এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক আরোহীর । মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম যশবন্ত (২৫)। তিনি ভিলওয়ারা জেলার ইরাশ এলাকার বাসিন্দা।

এদিন এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, সোমবার রাতে যশবন্ত চিতোরগড় থেকে উদয়পুরের দিকে যাচ্ছিলেন। সেইসময় আচমকাই যশবন্ত বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রেলারের পিছনে। দুর্ঘটনায় গুরুতরভাবে জখম হন ওই বাইক আরোহী। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ দেহটি ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। দুর্ঘটনার পর পুলিশের কাছে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয়রা। মন্দিরের সামনে জাতীয় সড়কের ওপর বেআইনিভাবে কন্টেনার, ট্রেলার এবং ট্রাক দাঁড়িয়ে থাকায় রোজ দুর্ঘটনা ঘটছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande