রাজগড়ে বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত এক, গুরুতরভাবে আহত আরও এক যুবক
রাজগড়, ৯ জুন ( হি.স.): মধ্যপ্রদেশের রাজগড়ে ঘটল এক পথ দুর্ঘটনা। দুর্ঘটনাটি ঘটেছে সোমবার রাতে, ৫২ নম্বর জাতীয় সড়কে । একটি বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু হয় এক যুবকের , গুরুতরভাবে আহত আরও এক । মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম আদিত্য (১
রাজগড়ে বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত এক, গুরুতরভাবে আহত আরও এক যুবক


রাজগড়, ৯ জুন ( হি.স.): মধ্যপ্রদেশের রাজগড়ে ঘটল এক পথ দুর্ঘটনা। দুর্ঘটনাটি ঘটেছে সোমবার রাতে, ৫২ নম্বর জাতীয় সড়কে । একটি বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু হয় এক যুবকের , গুরুতরভাবে আহত আরও এক । মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম আদিত্য (১৯ )। আহতের নাম শুভম (১৯) । এরা দু'জনই ভগবতী কলোনির বাসিন্দা । দুর্ঘটনার পর এখনও পর্যন্ত পলাতক গাড়ির চালক।

এদিন এক পুলিশ আধিকারিক জানিয়েছেন,আদিত্য, শুভম এবং সুরেশ পায়ে হেঁটে নিজেদের বাড়ি ফিরছিল। সেইসময় পেছন থেকে বেপরোয়া গতিতে আসা একটি গাড়ি তাদের সজোরে ধাক্কা দেয়। দুর্ঘটনায় গুরুতরভাবে হয় হয় আদিত্য এবং শুভম। সুরেশ স্থানীয় বাসিন্দাদের সাহায্যে দু'জনকে দ্রুত হাসপাতালে নিয়ে যায় । চিকিৎসাধীন অবস্থায় আদিত্যের মৃত্যু হয়। শুভমকে আশঙ্কাজনক অবস্থায় অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande