
নয়াদিল্লি, ৯ জুন (হি.স.): ভগবান বিরসা মুন্ডার আত্মত্যাগ দিবসে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উল্লেখ করেছেন, ভগবান বিরসা মুন্ডার সমগ্র জীবন আদিবাসী সমাজের মর্যাদা, সংস্কৃতি ও অধিকার রক্ষার জন্য উৎসর্গীকৃত ছিল।
প্রধানমন্ত্রী মোদী এদিন এক্স মাধ্যমে জানান, ভগবান বিরসা মুন্ডার আত্মত্যাগ দিবসে আমি তাঁকে কোটি কোটি প্রণাম জানাই। জল, জঙ্গল ও জমি রক্ষার তাগিদে তিনি বিদেশি শাসনের বিরুদ্ধে অদম্য সাহসিকতার সঙ্গে লড়াই করেছিলেন। তাঁর সমগ্র জীবন আদিবাসী সমাজের মর্যাদা, সংস্কৃতি ও অধিকার রক্ষার জন্য উৎসর্গীকৃত ছিল। মাতৃভূমির জন্য সর্বস্ব ত্যাগের তাঁর এই আখ্যান দেশের প্রতিটি প্রজন্মের মধ্যে দেশপ্রেমের অনুপ্রেরণা জোগাতে থাকবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ