কিষাণগঞ্জে পুলিশের সপ্তাহব্যাপী তল্লাশি অভিযান, গ্রেফতার ৪৭
কিষাণগঞ্জ, ৯ জুন ( হি.স.): অবৈধ মাদক ও পশু পাচারের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিল বিহার পুলিশ। সপ্তাহব্যাপী (১ থেকে ৭ জুন) কিষাণগঞ্জে পুলিশের এক বিশেষ অভিযানে গ্রেফতার মোট ৪৭ জন দুষ্কৃতী। এর পাশাপাশি ট্রাফিক নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধেও নেওয়া হয় কড়া ব্যব
কিষাণগঞ্জে পুলিশের সপ্তাহব্যাপী তল্লাশি অভিযান, গ্রেফতার ৪৭


কিষাণগঞ্জ, ৯ জুন ( হি.স.): অবৈধ মাদক ও পশু পাচারের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিল বিহার পুলিশ। সপ্তাহব্যাপী (১ থেকে ৭ জুন) কিষাণগঞ্জে পুলিশের এক বিশেষ অভিযানে গ্রেফতার মোট ৪৭ জন দুষ্কৃতী। এর পাশাপাশি ট্রাফিক নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধেও নেওয়া হয় কড়া ব্যবস্থা। ট্রাফিক আইন অমান্যের দায়ে আদায় করা হয়েছে মোট ২ লক্ষ ৩৮ হাজার টাকা জরিমানা।

মঙ্গলবার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, পুলিশের সপ্তাহব্যাপী এই বিশেষ অভিযানে উদ্ধার হয়েছে ৭৬৬.৯৯ গ্রাম মাদক (হেরোইন) যার আন্তর্জাতিক বাজারমূল্য আনুমানিক ১ কোটি ৬০ লক্ষ টাকা। মাদক ছাড়াও অভিযানে উদ্ধার করা হয়েছে ৪৩৭.৪৬০ লিটার বিদেশি মদ এবং ৫ লিটার দেশি মদ । এর পাশাপাশি উদ্ধার হয়েছে দুটি গাড়ি, দুটি বাইক, ২৮টি মোবাইল ফোন, দুটি রূপোর গয়না এবং মোট ২ লক্ষ ৫ হাজার ৭২৩ টাকা যার মধ্যে রয়েছে ১ লক্ষ ৫৩ হাজার ২৫৫ নেপালি টাকা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande