বাঁশবেড়িয়া পুরসভার দুই কাউন্সিলরের পদত্যাগ
হুগলি, ৯ জুন (হি.স.): মঙ্গলবার বাঁশবেড়িয়া পুরসভার দুই কাউন্সিলর পদত্যাগ করলেন। তাঁরা যথাক্রমে ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুমিতা কুমার ও ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ দাস। সোমবার হুগলির বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা
বাঁশবেড়িয়া পুরসভার দুই কাউন্সিলরের পদত্যাগ


হুগলি, ৯ জুন (হি.স.): মঙ্গলবার বাঁশবেড়িয়া পুরসভার দুই কাউন্সিলর পদত্যাগ করলেন। তাঁরা যথাক্রমে ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুমিতা কুমার ও ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ দাস।

সোমবার হুগলির বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তাপস মুখোপাধ্যায়। সোমবার বিকেলে তিনি চুঁচুড়া সদর মহকুমাশাসকের কাছে তাঁর পদত্যাগপত্র জমা দেন। তবে চেয়ারম্যান পদ ছাড়লেও তিনি এখনই কাউন্সিলর পদ ছাড়ছেন না বলে স্পষ্ট জানিয়েছেন। চেয়ারম্যানের পদত্যাগের পাশাপাশি বাঁশবেড়িয়া পুরসভার আরও তিন কাউন্সিলর ইস্তফা দিয়েছেন বলে জানা গেছে। সোমবার পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জিত সরকার এবং মঙ্গলবার সকালে ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুমিতা কুমার ও ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ দাস তাঁকে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

এই ইস্তফা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে হুগলির রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। একদিকে যখন পুরসভার উন্নয়নমূলক কাজ থমকে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, অন্যদিকে এই পুরসভার ভবিষ্যৎ রূপরেখা কী হবে, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande