
রামবান, ৯ জুন (হি.স.): ব্রেক ফেল করে জম্মু ও কাশ্মীরের রামবান জেলায় দুর্ঘটনার কবলে পড়ল সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-এর কনভয়। এই দুর্ঘটনায় ৪ জন বিএসএফ জওয়ান আহত হন, দুর্ঘটনার জেরে ঘুরিয়ে দেওয়া হয় যানবাহন। যানজট হয় গুরুত্বপূর্ণ সড়কে। একটি বাসে যাচ্ছিলেন বিএসএফ জওয়ানরা। মঙ্গলবার সেই বাসটি দু'টি গাড়িতে ধাক্কা মারে।
এই দুর্ঘটনার ফলে পিরাহ গ্রামের কাছে জাতীয় সড়ক ৪৪-এর ‘আপ-টিউব’ বন্ধ করে দেওয়া হয়েছে এবং যান চলাচল ‘ডাউন-টিউব’-এর দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। আহত অবস্থায় ৪ জন বিএসএফ জওয়ানেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা বিপদমুক্ত বলে জানা গিয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ