গত ১২ বছরে দেশের বিদেশ নীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে : এস জয়শঙ্কর
নয়াদিল্লি, ৯ জুন (হি.স.): বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর বলেছেন, গত ১২ বছরে দেশের বিদেশ নীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় ডঃ জয়শঙ্কর জানান, এই সময়ে সরকার সাধারণ নাগরিকদের জন্য পাসপোর্ট ইস্যু ও নথিপত্র সত্যায়নের প্রক্রিয়াকে
এস জয়শঙ্কর


নয়াদিল্লি, ৯ জুন (হি.স.): বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর বলেছেন, গত ১২ বছরে দেশের বিদেশ নীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় ডঃ জয়শঙ্কর জানান, এই সময়ে সরকার সাধারণ নাগরিকদের জন্য পাসপোর্ট ইস্যু ও নথিপত্র সত্যায়নের প্রক্রিয়াকে অত্যন্ত সহজ ও ঝঞ্ঝাটমুক্ত করেছে এবং নাগরিকদের সর্বাত্মক সহায়তা প্রদান করেছে। তিনি উল্লেখ করেন, সরকার অভিযোগ নিষ্পত্তি ও মতামত গ্রহণের জন্য ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করেছে এবং যে কোনওসংকটময় পরিস্থিতিতে কার্যকরভাবে সাড়া দিয়েছে।

বিদেশ মন্ত্রী আরও বলেন, সরকার ভারতীয় নাগরিকদের জন্য বিশ্বজুড়ে কর্মসংস্থানের সুযোগ সহজতর করেছে এবং বিদেশে ভারতীয় ব্যবসা-বাণিজ্যের বাজার সম্প্রসারণে সহায়তা করেছে। তিনি যোগ করেন, এই উদ্যোগগুলো রফতানি বৃদ্ধিতে এবং নতুন নতুন বাজারে ভারতীয় পণ্য ও পরিষেবার প্রবেশ সহজ করতে সহায়তা করেছে। তিনি জানান, ভারতীয় নাগরিকদের প্রয়োজন মেটাতে ৪৪টি দূতাবাস ও কনস্যুলেট খোলা হয়েছে। জয়শঙ্কর আরও জানান, সরকারের এসব প্রচেষ্টার ফলে ভারতীয়রা এখন আরও বেশি আত্মবিশ্বাস ও গর্বের সঙ্গে বিদেশে যাতায়াত করতে পারছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande