ভাটপাড়ায় গুলি চালনার ঘটনায় ছয়জন গ্রেফতার, উদ্ধার চার আগ্নেয়াস্ত্র ও গুলি
ব্যারাকপুর, ৯ জুন (হি. স.): ভাটপাড়ায় গুলি চালনার ঘটনায় বড়সড় সাফল্য পেল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। ঘটনায় মোট ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে চারটি আগ্নেয়াস্ত্র, ছয় রাউন্ড গুলি এবং একটি মোটরবাইক উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার পুলিশ
সাংবাদিক বৈঠক


ব্যারাকপুর, ৯ জুন (হি. স.): ভাটপাড়ায় গুলি চালনার ঘটনায় বড়সড় সাফল্য পেল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। ঘটনায় মোট ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে চারটি আগ্নেয়াস্ত্র, ছয় রাউন্ড গুলি এবং একটি মোটরবাইক উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৭ জুন সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ ভাটপাড়া থানার অন্তর্গত পানি ট্যাংকি এলাকার কাছে গুলি চালানোর ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে ভাটপাড়া থানার একটি পুলিশ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। প্রাথমিক অভিযানে দু’জন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয় এবং তাদের বিরুদ্ধে অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়।পরবর্তীতে তদন্তের পরিধি বাড়িয়ে পুলিশ আরও চারজনকে গ্রেফতার করতে সক্ষম হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র, ছয় রাউন্ড তাজা গুলি ও একটি মোটরবাইক বাজেয়াপ্ত করা হয়েছে।পুলিশের দাবি, ঘটনায় জড়িতদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে এবং সেই সূত্র ধরে তদন্ত এগোচ্ছে। ধৃতদের পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গুলি চালনার পেছনে কী উদ্দেশ্য ছিল এবং এর সঙ্গে অন্য কোনও অপরাধচক্রের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।এদিন ব্যারাকপুর পুলিশ কমিশনারেট জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত বাকি অভিযুক্তদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো সম্ভব নয়।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande