ইন্ডি জোটের একমাত্র লক্ষ্য এনডিএ ও প্রধানমন্ত্রী মোদীর বিরোধিতা করা : সঞ্জয় ঝা
পাটনা, ৯ জুন (হি.স.): বিরোধীদের ইন্ডি জোটের সমালোচনায় সরব হলেন আরজেডি সাংসদ সঞ্জয় কুমার ঝা। তাঁর অভিযোগ, ইন্ডি জোটের একমাত্র লক্ষ্য হলো এনডিএ ও প্রধানমন্ত্রী মোদীর বিরোধিতা করা। মঙ্গলবার পাটনায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেডি(ইউ)-এর সাংসদ তথা দলের জা
সঞ্জয় ঝা


পাটনা, ৯ জুন (হি.স.): বিরোধীদের ইন্ডি জোটের সমালোচনায় সরব হলেন আরজেডি সাংসদ সঞ্জয় কুমার ঝা। তাঁর অভিযোগ, ইন্ডি জোটের একমাত্র লক্ষ্য হলো এনডিএ ও প্রধানমন্ত্রী মোদীর বিরোধিতা করা। মঙ্গলবার পাটনায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেডি(ইউ)-এর সাংসদ তথা দলের জাতীয় কার্যকরী সভাপতি সঞ্জয় ঝা বলেছেন, ইন্ডি জোট আসলে কোনও জোটই নয়। এই জোটে প্রত্যেকেই একে অপরের বিরুদ্ধে কথা বলে এবং লড়াই করে।

সঞ্জয় ঝা আরও বলেন, ডিএমকে-ও ‘ইন্ডি’ জোটে যোগ দিয়েছিল, কিন্তু এখন তারা কোথায়? ‘ইন্ডি’ জোট কেবল ব্যক্তিগত স্বার্থেই পরিপূর্ণ। জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। দেশের জন্য তাদের কোনও কর্মসূচি বা এজেন্ডা নেই। তাদের একমাত্র লক্ষ্য হলো এনডিএ এবং প্রধানমন্ত্রী মোদীর বিরোধিতা করা।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande