কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূলের একাধিক বিধায়ক, সাংসদ
পূর্ব মেদিনীপুর, ৯ জুন (হি.স.): মঙ্গলবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক সভায় হাজির তৃণমূলের দুই বিদ্রোহী সাংসদ দেব এবং জুন মালিয়া। মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে উপস্থিত তৃণমূলের বিদ্রোহী বিধায়ক শিউলি সাহাও। বিদ্রোহী শিবিরে নাম লিখিয়েই কো
শুভেন্দু অধিকারী


পূর্ব মেদিনীপুর, ৯ জুন (হি.স.): মঙ্গলবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক সভায় হাজির তৃণমূলের দুই বিদ্রোহী সাংসদ দেব এবং জুন মালিয়া। মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে উপস্থিত তৃণমূলের বিদ্রোহী বিধায়ক শিউলি সাহাও। বিদ্রোহী শিবিরে নাম লিখিয়েই কোলাঘাটের বলাকা মঞ্চে আয়োজিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠকে হাজির হন তৃণমূল কংগ্রেসের বেসুরো বিধায়ক, সাংসদরা। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাকে নিয়ে এদিনের এই প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হয়েছে। এই বৈঠকে ডাক পেয়েছিলেন এই তিন জেলার বিরোধী দলের বিধায়ক ও সাংসদরাও।

মঙ্গলবার সকালে দেখা যায়, বৈঠকে উপস্থিত হয়েছেন তৃণমূল বিধায়ক শিউলি সাহা, তৃণমূল সাংসদ জুন মালিয়া ও দীপক অধিকারী (দেব)। তাঁরা তিনজনেই তৃণমূলের বিদ্রোহী শিবিরে নাম লিখিয়েছেন। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, বৈঠকে উপস্থিত ছিলেন তিন জেলার জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, মহকুমাশাসক, ব্লক উন্নয়ন আধিকারিক, জনপ্রতিনিধি এবং বিভিন্ন দফতরের আধিকারিক ও তিন জেলার পুলিশকর্তারা।

উল্লেখ্য, নতুন সরকার দায়িত্বে আসার পরেই মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, তিনি প্রশাসনিক বৈঠকে বিরোধী দলের জনপ্রতিনিধিদেরও আমন্ত্রণ করবেন। নির্বাচিত জনপ্রতিনিধি এবং প্রশাসনের মধ্যে কাজের সমন্বয় থাকা উচিত বলে মনে করেন তিনি। মঙ্গলবার কোলাঘাটের এই প্রশাসনিক বৈঠক হয় মূলত তিনটি জেলাকে নিয়ে— দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। জেলাগুলিতে উন্নয়নমূলক কাজে গতি আনতে সংশ্লিষ্ট জেলার দলমত নির্বিশেষে বিধায়ক-সাংসদদের নিয়ে এগোনোর বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande