ডবল ইঞ্জিন সরকারে চা শিল্পের প্রসারে আশাবাদী টি বোর্ড, গুরুত্ব পেল দার্জিলিং চা ও রফতানি বৃদ্ধি
কলকাতা, ৯ জুন (হি. স.) : রাজ্যে ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠার ফলে চা শিল্পের আরও বিকাশ ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করলেন টি বোর্ডের ডেপুটি চেয়ারম্যান সি. মুরুগান। মঙ্গলবার টি বোর্ড আয়োজিত এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, চা শিল্পের উন্নয়নের পাশাপাশি চা শ্রমিক
টি বোর্ড সাংবাদিক বৈঠক


কলকাতা, ৯ জুন (হি. স.) : রাজ্যে ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠার ফলে চা শিল্পের আরও বিকাশ ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করলেন টি বোর্ডের ডেপুটি চেয়ারম্যান সি. মুরুগান। মঙ্গলবার টি বোর্ড আয়োজিত এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, চা শিল্পের উন্নয়নের পাশাপাশি চা শ্রমিকদের কল্যাণ ও জীবনমান উন্নয়নের দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে।সি. মুরুগান জানান, দার্জিলিং চায়ের আন্তর্জাতিক খ্যাতিকে আরও শক্তিশালী করতে উৎপাদন, বিপণন এবং রফতানির ক্ষেত্রে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। বিশ্বের বাজারে ভারতীয় চায়ের চাহিদা বৃদ্ধি পাচ্ছে এবং আগামী দিনে দেশের চা রফতানি আরও বাড়বে বলেও তিনি আশা প্রকাশ করেন। এর ফলে চা শিল্পের সঙ্গে যুক্ত লক্ষাধিক মানুষের আর্থিক অবস্থার উন্নতি হবে বলে তাঁর মত।এদিন চা শিল্পের সঙ্গে যুক্ত বিভিন্ন স্টেকহোল্ডারদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকও অনুষ্ঠিত হয়। সেখানে শিল্পের বর্তমান পরিস্থিতি, উৎপাদন বৃদ্ধি, রফতানি সম্প্রসারণ এবং শ্রমিকদের স্বার্থরক্ষার বিষয় নিয়ে আলোচনা করা হয়।অন্যদিকে, বাণিজ্য বিভাগ ও বাণিজ্য ও উদ্যোগ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব অমিত কুমার জানান, গত কয়েক বছরে চা, কফি ও রাবার রফতানির ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তিনি বলেন, এই ইতিবাচক ধারা বজায় থাকলে ২০৪৭ সালের ‘বিকশিত ভারত’ গঠনের লক্ষ্যে দেশ আরও একধাপ এগিয়ে যাবে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande