চাকরির প্রলোভন দেখিয়ে টাকা তোলার অভিযোগে গ্রেফতার তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা মিঠু শেখ
কৃষ্ণনগর, ৯ জুন (হি. স.):-চাকরি দেওয়ার নাম করে একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের নেতা মিঠু শেখকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে নদীয়ার এক যুবকের লিখিত অভিযোগের ভিত্তিতে তাঁকে আটক করা হয়। মঙ্গলবার দু
তৃণমূল নেতা


কৃষ্ণনগর, ৯ জুন (হি. স.):-চাকরি দেওয়ার নাম করে একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের নেতা মিঠু শেখকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে নদীয়ার এক যুবকের লিখিত অভিযোগের ভিত্তিতে তাঁকে আটক করা হয়। মঙ্গলবার দুপুরে ধৃত নেতাকে কৃষ্ণনগর জেলা ও দায়রা আদালতে পেশ করা হয়।অভিযোগকারী যুবকের দাবি, মিঠু শেখ চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রায় ৫০ জনের কাছ থেকে মোটা অঙ্কের টাকা সংগ্রহ করেছিলেন। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কাউকে চাকরি দেওয়া হয়নি। এরপর প্রতারিত ব্যক্তিরা বিষয়টি নিয়ে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগের সত্যতা যাচাই করতে ইতিমধ্যেই একাধিক নথি সংগ্রহ করা হয়েছে এবং প্রতারণার শিকার বলে দাবি করা আরও কয়েকজনের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তদন্তকারীরা জানতে চাইছেন, কতজনের কাছ থেকে কত টাকা নেওয়া হয়েছে এবং সেই অর্থ কোথায় গিয়েছে।ঘটনাকে কেন্দ্র করে নদীয়া জেলার রাজনৈতিক মহলেও চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং রাজনৈতিক পরিচয় না দেখে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্বের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। পুলিশ পুরো ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande