মঙ্গলবার তামিলনাড়ুতে 'সিঙ্গাপেন স্পেশাল ফোর্স' -এর সূচনা করবেন মুখ্যমন্ত্রী বিজয়
চেন্নাই, ৯ জুন (হি.স.) : তামিলনাড়ুতে মহিলা ও শিশুদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বড়সড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। মঙ্গলবার সন্ধ্যায় এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যে ''সিঙ্গাপেন স্পেশাল ফোর্স''-এর আনুষ্ঠানিক সূচনা করতে চলেছেন মুখ্যমন্ত্রী সি জো
মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়


চেন্নাই, ৯ জুন (হি.স.) : তামিলনাড়ুতে মহিলা ও শিশুদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বড়সড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। মঙ্গলবার সন্ধ্যায় এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যে 'সিঙ্গাপেন স্পেশাল ফোর্স'-এর আনুষ্ঠানিক সূচনা করতে চলেছেন মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়। মূলত নারী ও শিশুদের সুরক্ষাকে আরও জোরদার করতেই পুলিশের এই বিশেষ দল গঠন।

মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই বিশেষ বাহিনীর মূল লক্ষ্য হবে জনসমক্ষে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধমূলক কাজকর্মের আগাম প্রতিরোধ গড়ে তোলা। তামিলনাড়ু প্রশাসনের আশা, 'সিঙ্গাপেন স্পেশাল ফোর্স' গঠনের ফলে রাজ্যে নারী সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী হবে এবং প্রকাশ্য স্থানে মহিলাদের হয়রানির মতো ঘটনা সম্পূর্ণ বন্ধ করা সম্ভব হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande