কাটমানির টাকা ফেরতের দাবিতে তৃণমূলের কাউন্সিলরের বাড়ি ঘেরাও ইংরেজবাজারে
মালদা, ৯ জুন (হি.স.): গৌড়বঙ্গ হকার্স কর্নারের দোকানঘর বণ্টনে লক্ষ লক্ষ টাকা কাটমানি নেওয়ার অভিযোগে উত্তাল হয়ে উঠল মালদার ইংরেজবাজার। মঙ্গলবার দুপুরে ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর অশোক সাহার বাড়ি ঘেরাও করে ব্যাপক বিক্ষোভ দেখান স্থানীয় ব্যবসা
কাটমানির টাকা ফেরতের দাবিতে তৃণমূলের কাউন্সিলরের বাড়ি ঘেরাও ইংরেজবাজারে


মালদা, ৯ জুন (হি.স.): গৌড়বঙ্গ হকার্স কর্নারের দোকানঘর বণ্টনে লক্ষ লক্ষ টাকা কাটমানি নেওয়ার অভিযোগে উত্তাল হয়ে উঠল মালদার ইংরেজবাজার। মঙ্গলবার দুপুরে ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর অশোক সাহার বাড়ি ঘেরাও করে ব্যাপক বিক্ষোভ দেখান স্থানীয় ব্যবসায়ীরা। বিক্ষোভ চলাকালীন কাউন্সিলরের বাড়ি লক্ষ্য করে ডিম ছোঁড়া হয় বলেও অভিযোগ। এই ঘটনার পর এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, ইংরেজবাজারের ৪ নম্বর ওয়ার্ডের গৌড়বঙ্গ হকার্স কর্নারে দোকানঘর বিলিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই ক্ষোভ জমছিল ব্যবসায়ীদের মনে। তাঁদের অভিযোগ, দোকান পাইয়ে দেওয়ার নাম করে কাউন্সিলর অশোক সাহা বেশ কিছু ব্যবসায়ীর কাছ থেকে লক্ষ লক্ষ টাকা কাটমানি নিয়েছেন। কিন্তু টাকা দেওয়ার পরও মেলেনি দোকান, সেই টাকা ফেরতও দেননি।

মঙ্গলবার দুপুরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা একজোট হয়ে অশোক সাহার বাড়ি ঘেরাও করেন। টাকা ফেরতের দাবিতে স্লোগান দিতে থাকেন তাঁরা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভকারীরা কাউন্সিলরের বাড়ি লক্ষ্য করে ডিম ছুঁড়তে শুরু করেন। ব্যবসায়ীদের বক্তব্য, দোকান দেওয়ার নাম করে আমাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা কাটমানি নেওয়া হয়েছে। এই বিষয়ে আমরা আগেই পুলিশের দ্বারস্থ হয়েছি। কিন্তু পুলিশ এখনও পর্যন্ত কাউন্সিলরের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি। বাধ্য হয়েই আমরা আজ ওঁর বাড়ি ঘেরাও করেছি।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande