বিহার থেকে এসে মালদায় তোলাবাজির চেষ্টা, গুলি; ধৃত দুই
মালদা, ৯ জুন (হি.স.): বাংলা-বিহার সীমান্তবর্তী এলাকায় ফের বড়সড় অপরাধের ছক বানচাল করল পুলিশ। বিহার থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে এসে পশ্চিমবঙ্গের একটি মদের দোকানে হামলা ও তোলাবাজি চালানোর চেষ্টার অভিযোগে সোমবার রাতে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করেছে মালদার হ
বিহার থেকে এসে মালদায় তোলাবাজির চেষ্টা, গুলি; ধৃত দুই


মালদা, ৯ জুন (হি.স.): বাংলা-বিহার সীমান্তবর্তী এলাকায় ফের বড়সড় অপরাধের ছক বানচাল করল পুলিশ। বিহার থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে এসে পশ্চিমবঙ্গের একটি মদের দোকানে হামলা ও তোলাবাজি চালানোর চেষ্টার অভিযোগে সোমবার রাতে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করেছে মালদার হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। ধৃতদের মঙ্গলবার আদালতে তোলা হবে। ধৃতদের কাছ থেকে একটি দেশি পাইপ গান, এক রাউন্ড তাজা কার্তুজ এবং একটি গুলির খোল উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত বিহার সীমান্তবর্তী ভালুকা এলাকার একটি মদের দোকানে চড়াও হয় ওই দুই দুষ্কৃতী। অভিযোগ, দোকানে ঢুকেই তারা কর্মচারীদের আগ্নেয়াস্ত্র উচিয়ে হুমকি দিতে শুরু করে এবং মোটা টাকা দাবি করে। একসময়ে দুষ্কৃতীরা দোকানের এক কর্মচারীকে লক্ষ্য করে গুলি চালায়। তবে সৌভাগ্যবশত গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় ওই কর্মচারী প্রাণে বেঁচে যান। এই ঘটনার পর এলাকায় তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়েই তদন্তে নামে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। দোকান এবং আশেপাশের এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের শনাক্ত করা হয়। এরপর রাতেই সীমান্তবর্তী এলাকায় চিরুনি তল্লাশি চালিয়ে দুই অভিযুক্তকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande