অবৈধ বালি কারবারের অভিযোগে কাঁকসা থেকে গ্রেফতার দুই ব্যক্তি
দুর্গাপুর, ৯ জুন (হি.স.) : অবৈধ বালি উত্তোলন ও পাচারের অভিযোগে কাঁকসা থেকে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মঙ্গলবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাঁদের জামিনের আবেদন খারিজ করেন।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম শেখ হিরণ মণ্
অবৈধ বালি কারবারের অভিযোগে কাঁকসা থেকে গ্রেফতার দুই ব্যক্তি


দুর্গাপুর, ৯ জুন (হি.স.) : অবৈধ বালি উত্তোলন ও পাচারের অভিযোগে কাঁকসা থেকে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মঙ্গলবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাঁদের জামিনের আবেদন খারিজ করেন।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম শেখ হিরণ মণ্ডল ও জীবন মণ্ডল। শেখ হিরণ মণ্ডলের বাড়ি কাঁকসার জাঠগড়িয়া এলাকায় এবং জীবন মণ্ডলের বাড়ি কাজলাডিহি গ্রামে।স্থানীয় সূত্রে অভিযোগ, দীর্ঘদিন ধরে অজয় নদ সংলগ্ন এলাকা থেকে অবৈধভাবে বালি তুলে জেলার বিভিন্ন প্রান্তে পাচার করা হত। এই কাজে একাধিক ট্রাক্টর ব্যবহার করা হতো বলেও অভিযোগ রয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, বিষয়টি নিয়ে প্রশাসনের কাছে একাধিকবার অভিযোগ জানানো হলেও এতদিন কোনও বড় পদক্ষেপ চোখে পড়েনি।এলাকার বাসিন্দাদের একাংশের দাবি, অবৈধ বালি কারবারকে কেন্দ্র করে ধৃতরা এলাকায় প্রভাবশালী হয়ে উঠেছিল। এছাড়াও শেখ হিরণ মণ্ডলের বিরুদ্ধে অতীতে একাধিক অভিযোগ রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।রাজ্যে প্রশাসনিক পরিবর্তনের পর অবৈধ বালি, কয়লা ও অন্যান্য বেআইনি কারবারের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু হয়েছে। তারই অংশ হিসেবে দীর্ঘদিনের অভিযোগের ভিত্তিতে শেখ হিরণ মণ্ডল ও জীবন মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।পুলিশ জানিয়েছে, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে আর কারা যুক্ত, কোথায় বালি মজুত করা হত এবং পাচারচক্রের বিস্তার কতদূর পর্যন্ত রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। গোটা ঘটনার তদন্ত চলছে।

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande