
কলকাতা, ৯ জুন (হি.স.): বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গ জুড়ে। কলকাতাতেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তার ফলে নতুন করে তাপমাত্রা আর কমার তেমন সম্ভাবনা নেই। ঝড়-বৃষ্টির ফলে গত দু’দিনে গরমের অস্বস্তি কিছুটা কমেছে। আগামী অন্তত সাত দিন এমনই তাপমাত্রা থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দুর্যোগ চলবে উত্তরবঙ্গেও।
কয়েকদিন আগে পর্যন্ত গরমের যে দাপট ছিল, তা অনেকটাই কমেছে। মঙ্গলবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৫ ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, উত্তরবঙ্গে প্রাকবর্ষার বৃষ্টি শুরু হয়েছে। উত্তরবঙ্গে ২-১ দিনের মধ্যেই বর্ষা প্রবেশ করবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ