তোলাবাজি ও ব্ল্যাকমেলের অভিযোগে ধৃত ইউটিউবার শুভজ্যোতি, শ্রীরামপুর আদালতে পেশ
উত্তরপাড়া, ৯ জুন (হি. স.): তোলাবাজি, হুমকি ও ব্ল্যাকমেলের অভিযোগে গ্রেফতার ইউটিউবার শুভজ্যোতি চক্রবর্তী এবং তাঁর এক সঙ্গীকে মঙ্গলবার কোমরে দড়ি বেঁধে শ্রীরামপুর আদালতে পেশ করল পুলিশ। আদালতে নিয়ে যাওয়ার সময় শুভজ্যোতি দাবি করেন, তাঁকে পরিকল্পিতভা
গ্রেফতার ইউ টিউবার


উত্তরপাড়া, ৯ জুন (হি. স.): তোলাবাজি, হুমকি ও ব্ল্যাকমেলের অভিযোগে গ্রেফতার ইউটিউবার শুভজ্যোতি চক্রবর্তী এবং তাঁর এক সঙ্গীকে মঙ্গলবার কোমরে দড়ি বেঁধে শ্রীরামপুর আদালতে পেশ করল পুলিশ। আদালতে নিয়ে যাওয়ার সময় শুভজ্যোতি দাবি করেন, তাঁকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে এবং কয়েকজন তৃণমূল কাউন্সিলর তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছেন। তবে তিনি কারও নাম প্রকাশ করেননি।পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তরপাড়া পুরসভার কাউন্সিলর মৌসুমি বিশ্বাস-এর অভিযোগের ভিত্তিতে সোমবার শুভজ্যোতি ও তাঁর সঙ্গীকে গ্রেফতার করা হয়। অভিযোগ, কাউন্সিলরকে হোয়াটসঅ্যাপ কল করে বারবার হুমকি দেওয়া হত এবং টাকা দাবি করা হত। টাকা না দিলে পরিণতি ভালো হবে না বলেও ভয় দেখানো হয়েছিল বলে অভিযোগ।মৌসুমি বিশ্বাসের দাবি, তাঁর নতুন বাড়ি নির্মাণে জলাভূমি ভরাটের অভিযোগ তুলে এক লক্ষ টাকা দাবি করেন অভিযুক্ত। সেই টাকার একটি কিস্তি নিতে উত্তরপাড়া পুরসভায় এলে হাতেনাতে ধরা পড়েন শুভজ্যোতি ও তাঁর সঙ্গী।এদিকে, অতীতে তৃণমূল নেতাদের সঙ্গে শুভজ্যোতির ঘনিষ্ঠতা নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে। তবে অভিযোগের সত্যতা ও তাঁর দাবির বিষয়ে এখনও কোনও স্বাধীন প্রমাণ সামনে আসেনি।পুলিশ আদালতের কাছে ধৃতদের পাঁচ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়েছে। ঘটনার তদন্ত চলছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande