গোঘাটে বিজেপির বিজয় মিছিল ও পার্টি অফিস উদ্বোধন
হুগলি , ৯ জুন (হি.স.) : গোঘাটে বিজেপির সাংগঠনিক বিস্তারের লক্ষ্যে ১৭৫ ও ১৭৬ নম্বর বুথে নতুন পার্টি অফিস উদ্বোধন করা হল। মঙ্গলবার পার্টি অফিস উদ্বোধনকে কেন্দ্র করে এলাকায় বিজয় মিছিলেরও আয়োজন করা হয়। কর্মসূচিকে ঘিরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ
গোঘাট বিজেপির বিজয় মিছিল পার্টি অফিস উদ্বোধন


হুগলি , ৯ জুন (হি.স.) : গোঘাটে বিজেপির সাংগঠনিক বিস্তারের লক্ষ্যে ১৭৫ ও ১৭৬ নম্বর বুথে নতুন পার্টি অফিস উদ্বোধন করা হল। মঙ্গলবার পার্টি অফিস উদ্বোধনকে কেন্দ্র করে এলাকায় বিজয় মিছিলেরও আয়োজন করা হয়। কর্মসূচিকে ঘিরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক-সহ বিজেপির একাধিক নেতা-নেত্রী। পাশাপাশি বিপুল সংখ্যক কর্মী ও সমর্থক অংশ নেন। জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর নতুন পার্টি অফিসের উদ্বোধন করা হয়।

পার্টি অফিস উদ্বোধনের পর সেখান থেকেই একটি বিজয় মিছিল বের হয়। মিছিলটি এলাকার বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। অংশগ্রহণকারীদের হাতে ছিল জাতীয় পতাকা ও বিজেপির দলীয় পতাকা। বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত বিজেপি বিধায়ক বলেন, সাধারণ মানুষের সমর্থন এবং কর্মীদের নিরলস পরিশ্রমের ফলেই এলাকায় দলের সংগঠন ক্রমশ শক্তিশালী হচ্ছে। নতুন পার্টি অফিস স্থানীয় স্তরে সাংগঠনিক কার্যকলাপকে আরও গতিশীল করবে এবং মানুষের সমস্যা সমাধানে কর্মীদের সক্রিয় ভূমিকা পালনে সহায়ক হবে।

স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, বুথভিত্তিক সংগঠনকে আরও মজবুত করার লক্ষ্যেই এই পার্টি অফিস চালু করা হয়েছে। আগামী দিনে জনসংযোগ বৃদ্ধি এবং বিভিন্ন জনমুখী কর্মসূচির মাধ্যমে সংগঠনকে আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।

দলীয় সূত্রে খবর, গোঘাটের বিভিন্ন বুথে সাংগঠনিক পরিকাঠামো শক্তিশালী করতে আগামী দিনেও একাধিক কর্মসূচি গ্রহণ করা হবে। কর্মসূচিকে কেন্দ্র করে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande