বঞ্চিত শিশুদের দক্ষতা বিকাশে আইইএম-এর নতুন উদ্যোগ ‘প্রজেক্ট দীক্ষা’
কলকাতা, ২ ফেব্রুয়ারি (হি. স.): সমাজের অবহেলিত ও পিছিয়ে পড়া শিশুদের মূল স্রোতে ফেরাতে এক অভিনব উদ্যোগ নিল ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট (আইইএম)। লায়ন্স ক্লাব অব কলকাতা আইইএম এবং লায়ন্স ক্লাব অব সল্টলেক আইইএম-এর সহযোগিতায় প্র
প্রজেক্ট দীক্ষা - সামাজিক প্রকল্পের সূচনা হয়েছে


কলকাতা, ২ ফেব্রুয়ারি (হি. স.): সমাজের অবহেলিত ও পিছিয়ে পড়া শিশুদের মূল স্রোতে ফেরাতে এক অভিনব উদ্যোগ নিল ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট (আইইএম)। লায়ন্স ক্লাব অব কলকাতা আইইএম এবং লায়ন্স ক্লাব অব সল্টলেক আইইএম-এর সহযোগিতায় প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট হাউসে এদিন আনুষ্ঠানিকভাবে সূচিত হলো সামাজিক প্রকল্প— ‘প্রজেক্ট দীক্ষা’।

​এই প্রকল্পের প্রাথমিক লক্ষ্য হলো সমাজের পিছিয়ে পড়া শিশুদের ইংরেজি যোগাযোগ দক্ষতা এবং প্রাথমিক কম্পিউটার শিক্ষায় শিক্ষিত ও দক্ষ করে তোলা। প্রকল্পের উদ্বোধনী পর্বে ২৫ জন শিশু অংশগ্রহণ করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতি সপ্তাহান্তে বিনামূল্যে এই প্রশিক্ষণ শিবিরের ক্লাস নেওয়া হবে।

​আইইএম–ইউইএম গ্রুপের ডিরেক্টর অধ্যাপক ড. সত্যজিৎ চক্রবর্তী এই উদ্যোগ প্রসঙ্গে জানান, সামাজিক দায়বদ্ধতার সঙ্গে শিক্ষাগত উৎকর্ষকে একসূত্রে গাঁথাই এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য। অনুষ্ঠানে লায়ন্স ক্লাবের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন এবং তাঁরা এই যৌথ প্রচেষ্টার গুরুত্বের কথা তুলে ধরেন। শিক্ষা ও সেবামূলক এই উদ্যোগ আগামী দিনে আরও শিশুদের কাছে পৌঁছে যাবে বলে আশাবাদী উদ্যোক্তারা।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande