অগ্নেয়াস্ত্রসহ দুষ্কৃতী গ্রেফতার ভাটপাড়ায়, ব্যারাকপুর আদালতে পেশ
ভাটপাড়া, ১২ মার্চ (হি. স.) : উত্তর ২৪ পরগনার ভাটপাড়া এলাকায় আগ্নেয়াস্ত্রসহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করল ভাটপাড়া থানার পুলিশ। ধৃতের নাম শিবা চৌধুরী। পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার ভাটপাড়ার ২৮ নম্বর রেলগেট সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়
আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে


ভাটপাড়া, ১২ মার্চ (হি. স.) : উত্তর ২৪ পরগনার ভাটপাড়া এলাকায় আগ্নেয়াস্ত্রসহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করল ভাটপাড়া থানার পুলিশ। ধৃতের নাম শিবা চৌধুরী। পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার ভাটপাড়ার ২৮ নম্বর রেলগেট সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।পুলিশ জানিয়েয়, গোপন সূত্রে খবর পেয়ে ভাটপাড়া থানার পুলিশ বুধবার ওই এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় শিবা চৌধুরীকে। তাকে আটক করে তল্লাশি চালাতেই তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। এরপরই তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়।এই ঘটনায় ভাটপাড়া থানায় ৬৩/২০২৬ নম্বর মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র আইনের ২৫ ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতের কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে পুলিশ সূত্রে দাবি।পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রটি কী উদ্দেশ্যে নিয়ে ঘোরাফেরা করছিল এবং এর সঙ্গে অন্য কোনও অপরাধচক্র জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতকে বৃহস্পতিবার ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ভাটপাড়া থানার পুলিশ।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande