গ্যাস নিয়ে পশ্চিমবঙ্গের মানুষকে আতঙ্কিত করতে চাইছে তৃণমূল : সুকান্ত মজুমদার
নয়াদিল্লি, ১২ মার্চ (হি.স.): গ্যাস নিয়ে পশ্চিমবঙ্গের মানুষকে আতঙ্কিত করতে চাইছে তৃণমূল কংগ্রেস। এমনই অভিযোগ করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার। বৃহস্পতিবার সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার বলেন, মমতা বন্দ্যোপাধ্যা
সুকান্ত মজুমদার


নয়াদিল্লি, ১২ মার্চ (হি.স.): গ্যাস নিয়ে পশ্চিমবঙ্গের মানুষকে আতঙ্কিত করতে চাইছে তৃণমূল কংগ্রেস। এমনই অভিযোগ করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার। বৃহস্পতিবার সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর দলের কর্মীরা বাংলায় আতঙ্ক তৈরির চেষ্টা করছেন। অনেক তৃণমূল নেতা গ্যাস ডিলার। তৃণমূল কর্মীরা গ্যাস ডিলারদের ভয় দেখিয়ে এবং জোর করে গ্যাস নিতে এবং কালোবাজারিতে লিপ্ত হতে বাধ্য করছেন। তৃণমূল কংগ্রেস একটি ভুয়ো সংকট তৈরি করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মানসিকতা তৈরি করার চেষ্টা করছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande