ছয় রাজ্যে ৯ রাজ্যসভার প্রার্থীর নাম ঘোষণা বিজেপির
নয়াদিল্লি, ৩ মার্চ (হি.স.): দলের সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনকে রাজ্যসভাতে পাঠাচ্ছে বিজেপি। বিহারের একটি রাজ্যসভা আসন থেকে প্রার্থী করা হয়েছে তাঁকে। জাতীয় রাজনীতিতে তাঁকে তুলে আনার পরে সংসদের উচ্চ কক্ষে তাঁকে সদস্য করতে চলেছে বিজেপি। মঙ্গলবার ছয
ছয় রাজ্যের ৯ রাজ্যসভার প্রার্থীর নাম ঘোষণা বিজেপির


ছয় রাজ্যের ৯ রাজ্যসভার প্রার্থীর নাম ঘোষণা বিজেপির


নয়াদিল্লি, ৩ মার্চ (হি.স.): দলের সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনকে রাজ্যসভাতে পাঠাচ্ছে বিজেপি। বিহারের একটি রাজ্যসভা আসন থেকে প্রার্থী করা হয়েছে তাঁকে। জাতীয় রাজনীতিতে তাঁকে তুলে আনার পরে সংসদের উচ্চ কক্ষে তাঁকে সদস্য করতে চলেছে বিজেপি।

মঙ্গলবার ছয় রাজ্যের প্রার্থিতালিকা ঘোষণা করেছে বিজেপি। তাতে ঘোষণা হয়েছে, ৯ জন প্রার্থীর নাম| বাংলা থেকে রাহুল সিনহা, বিহার থেকে নিতিন নবীন ও শিবেশ কুমার, অসম থেকে তেরশ গোয়ালা, যোগেন মোহন, ছত্তিশগড় থেকে লক্ষ্মী বর্মা, হরিয়ানায় সঞ্জয় ভাটিয়া, ওড়িশায় মনমোহন সামল ও সুজিত কুমার।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande