
হাথরাস, ৩ মার্চ (হি.স.): উত্তর প্রদেশের হাথরাসে দিল্লি থেকে রাজস্থানের ঢোলপুরগামী একটি ইকো ভ্যানকে একটি ডবল ডেকার বাস পিছন থেকে ধাক্কা দেওয়ায় ৬ জন নিহত হয়েছেন।
অতিরিক্ত পুলিশ সুপার রামানন্দ কুশওয়াহা বলেন, মঙ্গলবার ভোর ৪টে ১৫ মিনিট নাগাদ যমুনা এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার খবর পাওয়া যায়। জানা গেছে, এ দিন দিল্লি থেকে রাজস্থানের ঢোলপুরগামী একটি ইকো ভ্যানকে পিছন থেকে ধাক্কা দেয় নয়ডা থেকে গোরক্ষপুরগামী একটি ডবল ডেকার বাস। ইকো ভ্যানে মোট ১৩ জন যাত্রী ছিলেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তার মধ্যে চিকিৎসকরা ছয় জনকে মৃত ঘোষণা করেন। তবে ইকো ভ্যানের চালক নিরাপদে আছেন| পুরো ঘটনা খতিয়ে দেখে তদন্ত করা হচ্ছে|
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ