ইরান ও ইন্দোনেশিয়ায় ভূমিকম্প, কম্পনের মাত্রা যথাক্রমে ৪.৩ ও ৬.২
তেহরান ও জাকার্তা, ৩ মার্চ (হি.স.): কেঁপে উঠল ইরানের মাটি। আমেরিকার ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, মঙ্গলবার ইরানের গেরাশ অঞ্চলে ৪.৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। হালকা মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার
ভূমিকম্প


তেহরান ও জাকার্তা, ৩ মার্চ (হি.স.): কেঁপে উঠল ইরানের মাটি। আমেরিকার ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, মঙ্গলবার ইরানের গেরাশ অঞ্চলে ৪.৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। হালকা মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। তবে এখনও কোনও হতাহতের খবর নেই।

এদিকে আবার ইন্দোনেশিয়াতেও ভূমিকম্প হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার সকাল ১০টা ২৬ মিনিট নাগাদ এই ভূকম্পন অনুভূত হয়। স্থায়ী হয় প্রায় ৪৭ সেকেন্ড। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.২। স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। উল্লেখ্য, ২০১৬ সালে ইন্দোনেশিয়ার ভূমিকম্পে বহু মানুষের মৃত্যু হয়েছিল।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande