মঙ্গলবার বন্ধ দেশের শেয়ার বাজার
মুম্বই, ৩ মার্চ (হি.স.): হোলি উপলক্ষে মঙ্গলবার ভারতের শেয়ার বাজার বন্ধ থাকছে| বম্বে স্টক এক্সচেঞ্জ এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ— উভয়ই মঙ্গলবার পূর্ণাঙ্গ ছুটি ঘোষণা করেছে। ফলে ইক্যুইটি, ডেরিভেটিভস এবং সিকিউরিটিজ লেন্ডিং অ্যান্ড বরোয়িং সেগমেন্টে কো
শেয়ার বাজার


মুম্বই, ৩ মার্চ (হি.স.): হোলি উপলক্ষে মঙ্গলবার ভারতের শেয়ার বাজার বন্ধ থাকছে| বম্বে স্টক এক্সচেঞ্জ এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ— উভয়ই মঙ্গলবার পূর্ণাঙ্গ ছুটি ঘোষণা করেছে। ফলে ইক্যুইটি, ডেরিভেটিভস এবং সিকিউরিটিজ লেন্ডিং অ্যান্ড বরোয়িং সেগমেন্টে কোনও লেনদেন হবে না। বুধবার থেকে আবার স্বাভাবিক লেনদেন শুরু হবে।

দেশের বৃহত্তম অ-কৃষি পণ্য বাণিজ্য কেন্দ্র (এমসিএক্স) মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বন্ধ থাকবে। তবে এদিন বিকেল ৫টা থেকে রাত ১১টা ৫৫ মিনিট পর্যন্ত চালু থাকবে। অন্যদিকে এনসিডিইএক্স সারাদিনই বন্ধ থাকবে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande