নৈনিতালে হোলি উপলক্ষে সতর্ক পুলিশ, বিশৃঙ্খলা রুখতে কড়া নজরদারি
নৈনিতাল, ৩ মার্চ (হি.স.) : হোলি উৎসব শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে পালনের লক্ষ্যে নৈনিতাল জেলায় পুলিশ প্রশাসন সতর্কতা জোরদার করেছে। মঙ্গলবার জেলা পুলিশ সুপার জানিয়েছেন, আইনশৃঙ্খলা ভঙ্গের কোনও প্রচেষ্টা বরদাস্ত করা হবে না। সংশ্লিষ্ট থানাগুলিকে নিয়মিত
নৈনিতালে হোলি উপলক্ষে সতর্ক পুলিশ, বিশৃঙ্খলা রুখতে কড়া নজরদারি


নৈনিতাল, ৩ মার্চ (হি.স.) : হোলি উৎসব শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে পালনের লক্ষ্যে নৈনিতাল জেলায় পুলিশ প্রশাসন সতর্কতা জোরদার করেছে। মঙ্গলবার জেলা পুলিশ সুপার জানিয়েছেন, আইনশৃঙ্খলা ভঙ্গের কোনও প্রচেষ্টা বরদাস্ত করা হবে না। সংশ্লিষ্ট থানাগুলিকে নিয়মিত টহলদারি, সংবেদনশীল এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন এবং বিশেষ তল্লাশি অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

মত্ত অবস্থায় গাড়ি চালানো, জোরপূর্বক রং লাগানো, দাঙ্গা বা মারপিটের ঘটনায় কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে। সামাজিক মাধ্যমে ভ্রান্ত বা আপত্তিকর পোস্টের উপরও নজরদারি রাখা হচ্ছে।

সংবেদনশীল এলাকায় ড্রোন ও সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারির ব্যবস্থা করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ ট্রাফিক পরিকল্পনাও কার্যকর করা হচ্ছে। কোনও সন্দেহজনক কার্যকলাপ দেখলে ১১২ নম্বরে যোগাযোগের আবেদন জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, এদিন নৈনিতালের মল্লিতাল এলাকার নৈনি পাবলিক স্কুল-এ হোলি উৎসব উদযাপিত হয়েছে উৎসাহের সঙ্গে। শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা আবির দিয়ে একে অপরকে রাঙিয়ে শুভেচ্ছা জানান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষার্থীদের নিরাপদ ও সংযতভাবে উৎসব পালনের বার্তা দেন।

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande