
কলকাতা, ৩ মার্চ (হি.স.) : বুধবার ইডেন গার্ডেনে প্রথম সেমিফাইনালে নিউ জিল্যান্ডের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা চাইবে টানা দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠতে।
এমিরেটস আইসিসি এলিট প্যানেল অফ আম্পায়ারসের সদস্য রিচার্ড ইলিংওয়ার্থ এবং অ্যালেক্স ওয়ার্ফ মাঠের আম্পায়ারদের ভূমিকা পালন করবেন।
দুই বছর আগে আফগানিস্তানের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে মাঠের আম্পায়ারদের মধ্যে ইলিংওয়ার্থও ছিলেন। এদিকে, এই সংস্করণের গ্রুপ পর্বে একই প্রতিপক্ষের বিরুদ্ধে নিউ জিল্যান্ডের জয়েও ওয়ার্ফ আম্পায়ারিং করেছিলেন।
কলকাতায় এই জুটির সঙ্গে যোগ দেবেন নীতিন মেনন, তৃতীয় আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন রড টাকার এবং ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন জাভাগাল শ্রীনাথ।
দক্ষিণ আফ্রিকা বনাম নিউ জিল্যান্ডের সেমিফাইনাল -১ এর ম্যাচ অফিসিয়ালস:
**মাঠের আম্পায়ার: রিচার্ড ইলিংওয়ার্থ এবং অ্যালেক্স ওয়ার্ফ
**তৃতীয় আম্পায়ার: নিতিন মেনন
**চতুর্থ আম্পায়ার: রড টাকার
**ম্যাচ রেফারি: জাভাগাল শ্রীনাথ
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি