পাথারকান্দিতে উদ্ধার প্রায় ২৫ লক্ষ টাকার মাদক ইয়াবা, গ্রেফতার দুই
পাথারকান্দি (অসম), ২৪ মে (হি.স.) : শ্রীভূমি জেলার অন্তর্গত পাথারকান্দি থানার পুলিশের মাদক-বিরোধী অভিযানে উদ্ধার হয়েছে প্রায় ২৫ লক্ষ টাকার নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট। এর সঙ্গে গ্রেফতার করা হয়েছে দুই যুবককে। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে
পাথারকান্দিতে ইয়াবা সহ গ্রেফতার দুই


পাথারকান্দি (অসম), ২৪ মে (হি.স.) : শ্রীভূমি জেলার অন্তর্গত পাথারকান্দি থানার পুলিশের মাদক-বিরোধী অভিযানে উদ্ধার হয়েছে প্রায় ২৫ লক্ষ টাকার নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট। এর সঙ্গে গ্রেফতার করা হয়েছে দুই যুবককে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে আজ রবিবার বিকাল প্রায় পাঁচটায় পাথারকান্দি থানার ওসি ইন্সপেক্টর মানসজ্যোতি বড়োর নেতৃত্বে পুলিশের এক দল আসিমগঞ্জ এলাকায় মাদক-পাচার রুখতে নাকা পয়েন্ট গড়ে। সন্ধ্যা ঘনিয়ে আসার পর এএস ১০ এইচ ৯৬১৮ নম্বরের একটি স্কুটি দ্রুতগতিতে নাকা পার হওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে ধাওয়া করে। আসিমগঞ্জ থেকে ধাওয়া করে বাইপাস এলাকায় স্কুটিটির গতিরোধ করতে সক্ষম হয় পুলিশের অভিযানকারী দল।

স্কুটিতে তালাশি চালিয়ে নিষিদ্ধ মাদক ছয় হাজারটি (৬,০০০) ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এর সঙ্গে স্কুটির দুই যুবক আরোহীকে আটক করে পাথারকান্দি থানায় নিয়ে আসা হয়। ধৃত দুই যুবককে রামকৃষ্ণনগর থানাধীন বিদ্যানগর গ্রামের সামিম উদ্দিন এবং অপরজন পাথারকান্দি থানাধীন ছায়াবাড়ি গ্রামের বদরুল হুসেন বলে পরিচয় পাওয়া গেছে।

পাথারকান্দি থানার ওসি জানান, ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস-এর সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande