কংগ্রেসকে নিশানা উদয়নিধির, পাল্টা খোঁচা কংগ্রেসের
চেন্নাই, ২৪ মে (হি.স.): কংগ্রেসকে বিশ্বাস করা উচিত নয় বলে শনিবার আক্রমণ শানিয়েছিলেন ডিএমকে নেতা উদয়নিধি স্ট্যালিন। তা নিয়ে এখন তামিলনাড়ুতে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে| রবিবার উদয়নিধিকে পাল্টা খোঁচা দিয়েছে কংগ্রেস| এদিন কংগ্রেস নেতা আনন্দ শ্রীনিবাসন
উদয়নিধি স্ট্যালিন


চেন্নাই, ২৪ মে (হি.স.): কংগ্রেসকে বিশ্বাস করা উচিত নয় বলে শনিবার আক্রমণ শানিয়েছিলেন ডিএমকে নেতা উদয়নিধি স্ট্যালিন। তা নিয়ে এখন তামিলনাড়ুতে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে| রবিবার উদয়নিধিকে পাল্টা খোঁচা দিয়েছে কংগ্রেস| এদিন কংগ্রেস নেতা আনন্দ শ্রীনিবাসন বলেন, উদয়নিধি স্ট্যালিন কংগ্রেসের সমালোচনা করেছেন। কিন্তু এটি আঙুর ফল টক- এই গল্পের মতো| ডিএমকে ক্ষমতায় আসার আশা করেছিল, কিন্তু তা করতে ব্যর্থ হয়েছে। এটি উদয়নিধির জন্য অত্যন্ত হতাশাজনক, এবং তিনি তা মেনে নিতে পারছেন না। এর জন্য কংগ্রেসকে দোষারোপ করা চরম দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়। ডিএমকে-র কারণে কংগ্রেস জিতেছে, তাঁর এই দাবি হাস্যকর। গত ৭০ বছর ধরে কন্যাকুমারী আমাদের (কংগ্রেস) শক্ত ঘাঁটি।

উল্লেখ্য, চলতি বিধানসভা নির্বাচনে তামিলনাড়ুর মসনদ হারিয়েছে ডিএমকে। বিভিন্ন দলের সমর্থন পেয়ে তামিলনাড়ুতে জোট সরকার গড়েছেন টিভিকে প্রধান থলপতি বিজয়। তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে কংগ্রেস। সেই সূত্র ধরেই উদয়নিধি দাবি করেছেন, তাঁদের দৌলতেই তামিলনাড়ুতে পাঁচটি আসনে জয়ী হয়েছে কংগ্রেস। মানুষ এমকে স্ট্যালিনকে মুখ্যমন্ত্রী পদে দেখতে চেয়ে কংগ্রেস প্রার্থীদের ভোট দিয়েছিলেন। কিন্তু জয়ের পরে ওই পাঁচ বিধায়ক কিছু না জানিয়েই পালিয়ে গিয়েছেন। কংগ্রেসকে কখনও বিশ্বাস করা উচিত নয়। বিজেপির উত্থানের জন্যও কংগ্রেসকে দায়ী করেছেন তিনি।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande