সিবিএসই পোর্টালের প্রযুক্তিগত সমস্যা মেটাতে আইআইটি-র বিশেষজ্ঞ দল মোতায়েনের নির্দেশ ধর্মেন্দ্র প্রধানের
নয়াদিল্লি, ২৪ মে (হি.স.) : সিবিএসই পরীক্ষার ফল প্রকাশের পর পুনর্মূল্যায়ন পরিষেবা সংক্রান্ত পোর্টালে দেখা দেওয়া প্রযুক্তিগত সমস্যার সমাধানে আইআইটি মাদ্রাজ ও আইআইটি কানপুরের বিশেষজ্ঞ দল মোতায়েনের নির্দেশ দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধা
সিবিএসই পোর্টালের প্রযুক্তিগত সমস্যা মেটাতে আইআইটি বিশেষজ্ঞ দল মোতায়েনের নির্দেশ ধর্মেন্দ্র প্রধানের


নয়াদিল্লি, ২৪ মে (হি.স.) : সিবিএসই পরীক্ষার ফল প্রকাশের পর পুনর্মূল্যায়ন পরিষেবা সংক্রান্ত পোর্টালে দেখা দেওয়া প্রযুক্তিগত সমস্যার সমাধানে আইআইটি মাদ্রাজ ও আইআইটি কানপুরের বিশেষজ্ঞ দল মোতায়েনের নির্দেশ দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

রবিবার কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, সিবিএসই-র পোস্ট রেজাল্ট সার্ভিস পোর্টাল নিয়ে পড়ুয়া ও অভিভাবকদের একাধিক অভিযোগ এবং প্রযুক্তিগত সমস্যার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, আইআইটি-র অধ্যাপক ও প্রযুক্তি বিশেষজ্ঞদের দল পুনর্মূল্যায়ন পরিষেবা চালুর পর থেকে সামনে আসা সমস্ত প্রযুক্তিগত ত্রুটি খতিয়ে দেখবে। পাশাপাশি, সিস্টেম ও প্রযুক্তিগত কার্যপ্রণালীর উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিশেষজ্ঞ দল পোর্টালের স্থায়িত্ব, সার্ভারের কার্যক্ষমতা, লগইন অথেনটিকেশন ব্যবস্থা, ব্যবহারকারীদের অ্যাক্সেস এবং পেমেন্ট গেটওয়ের কার্যকারিতাও পর্যালোচনা করবে। সেই সঙ্গে সামগ্রিক তথ্যপ্রযুক্তি পরিকাঠামো আরও শক্তিশালী করার জন্য প্রয়োজনীয় সংশোধনী পদক্ষেপ গ্রহণে সহায়তা করবে।

ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, পড়ুয়াদের স্বার্থই সর্বাধিক গুরুত্বপূর্ণ। তাই সিবিএসই-কে আরও স্বচ্ছ, কার্যকর এবং ছাত্রবান্ধব ব্যবস্থা নিশ্চিত করতে অগ্রাধিকার ভিত্তিতে সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande