তৃণমূলের বারাসাত জেলা সভাপতির পদ ছাড়লেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার
কলকাতা, ২৪ মে (হি.স.): ছাব্বিশের ভোটে ভরাডুবি হয়েছে তৃণমূলের। বারাসাত, ব্যারাকপুর-সহ উত্তর ২৪ পরগনার বেশিরভাগ আসনে পরাজিত হয়েছে তৃণমূল। আর এই পরিস্থিতিতে নাম না করে তৃণমূলের ভোটকুশলী সংস্থা আইপ্যাককে বিঁধে রবিবার বারাসাত জেলা সভাপতির পদ ছাড়লেন তৃণ
তৃণমূলের বারাসাত জেলা সভাপতির পদ ছাড়লেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার


কলকাতা, ২৪ মে (হি.স.): ছাব্বিশের ভোটে ভরাডুবি হয়েছে তৃণমূলের। বারাসাত, ব্যারাকপুর-সহ উত্তর ২৪ পরগনার বেশিরভাগ আসনে পরাজিত হয়েছে তৃণমূল। আর এই পরিস্থিতিতে নাম না করে তৃণমূলের ভোটকুশলী সংস্থা আইপ্যাককে বিঁধে রবিবার বারাসাত জেলা সভাপতির পদ ছাড়লেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে পাঠানো চিঠিতে তিনি তা উল্লেখ করেছেন। পাশাপাশি অবশ্য এও জানিয়েছেন, বারাসাতে দলের পরাজয়ের নৈতিক দায় নিয়ে তিনি জেলা সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন।

তৃণমূলের রাজ্য সভাপতিকে পাঠানো চিঠিতে কাকলি আরও লিখেছেন, পশ্চিমবঙ্গে সাম্প্রতিক সময়ে অপরাধ ও দুর্নীতির কিছু উদ্বেগজনক ঘটনা সাধারণ মানুষের মনে স্বাভাবিক ভাবেই প্রশ্ন ও আশঙ্কার সৃষ্টি করেছে। গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে হলে রাজনীতিতে স্বচ্ছতা, জবাবদিহিতা, দায়বদ্ধতা, শিষ্টাচার এবং মানুষের প্রতি দায়িত্ব, মূল্যবোধকে আরও গুরুত্ব দেওয়া প্রয়োজন। সাংসদের বক্তব্য, বিধানসভা নির্বাচনে তাঁর এলাকায় দল আশানুরূপ ফল করতে পারেনি। এর নৈতিক দায় তাঁর নিজের উপরেও বর্তায় বলে মনে করছেন কাকলি। সেই কারণেই তিনি জেলা সভাপতির পদ ছাড়ছেন বলে জানিয়েছেন তৃণমূলের রাজ্য সভাপতিকে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande